Saturday, April 4, 2026

মেয়রের উদ্যোগে জলাভূমি ভরাট রুখতে নয়া দাওয়াই পুরসভার

Date:

Share post:

দায়িত্বভার গ্রহণ করার পর থেকেই মহানগরের দূষণ নিয়ন্ত্রণ ও সবুজ রক্ষায় উদ্যোগ নিয়েছেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। তাঁর নেতৃত্বে মহাগরের সবুজায়ন বৃদ্ধি ও জলাভূমি ভরাট রুখতে বিভিন্ন পদক্ষেপ করেছে পুরসভা। এবার জলাভূমি ভরাট রুখতে নয়া পরিকল্পনা করা হয়েছে। মহানগরের পুকুর, জলাশয় ভরাট রুখতে মোবাইল অ্যাপসে নজরদারির পরিকল্পনা করেছে কেএমসি। আবর্জনা ফেলে পুকুর ভরাট নিয়ে একাধিক অভিযোগ ইতিমধ্যেই জমা পড়েছে পুরসভায়। যে কোনও অভিযোগ জমা পড়লেই তা গুরুত্ব দিয়ে বিবেচনা করেন মেয়র। এমনকী, ‘মেয়রকে বলো’-তে যে কোনও সমস্যার সমাধানে যথাযথ ব্যবস্থা করেন ফিরহাদ হাকিম। এবার পুকুর ভরাটের অভিযোগের প্রেক্ষিতে মোবাইল অ্যাপের মাধ্যমে নজরদারি চালানোর পরিকল্পনা করেছেন তিনি।

আরও পড়ুন – ফের তৃণমূল কার্যালয়ে ভাঙচুর, অভিযোগের তির বিজেপির দিকে

ইতিমধ্যেই বেশ কয়েকটি পুকুর পুরসভা নিজেদের উদ্যোগে পরিষ্কার করেছে। কিন্তু এরপরও পুকুর ভরাটের প্রবণতা কমেনি বলে অভিযোগ। বস্তি উন্নয়ন ও পরিবেশ বিভাগের মেয়র পারিষদ স্বপন সমাদ্দার জানান, পুর এলাকার জলাভূমি রক্ষা করতে ইতিমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে। পুরসভার অধীন পুকুরগুলির তালিকা তৈরি করে, সেগুলি সংস্কারের কাজ শুরু হয়েছে। এমনকী, ব্যক্তিগত মালিকানাধীন পুকুর সংস্কার করতে পুরসভা ইচ্ছুক বলে জানিয়েছেন মেয়র পারিষদ। মালিক পুকুর সংস্কারে অপারগ হলে পুরসভাই সংস্কার করে দেবে।

পুরসভার বেশ কয়েকটি পুকুরের পাড় বাঁধিয়ে মাছ চাষের ব্যবস্থা করা হয়েছে। যাতে কেউ আবর্জনা ফেলতে না পারেন। তবে সবার আগে নাগরিক সচেতনতা জরুরি বলে মনে করছেন মেয়র। কারণ, পুরকর্মীরা পরিষ্কারের পর এক মাস ঘুরতে না ঘুরতেই আবার আবর্জনা ফেলার অভিযোগ মিলছে। ‌‌

আরও পড়ুন – উত্তর-দক্ষিণের বেড়া ভেঙে ববি এখন আক্ষরিক কলকাতার মেয়র

Related articles

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...