Sunday, April 12, 2026

একতা দিবস : মোদির ভাষণে উঠলই না ৫ শ্রমিকের মৃত্যুর কথা

Date:

Share post:

সর্দার বল্লভ ভাই প্যাটেলের ১৪৪তম জন্মদিনকে সামনে রেখে রাষ্ট্রীয় একতা দিবস পালন করল কেন্দ্র সরকার, বকলমে বিজেপি। গুজরাতের কেভাড়িয়াতে সর্দারের এশিয়ার সর্বোচ্চ মূর্তির সামনে দাঁড়িয়ে কার্যত নির্বাচনী প্রচার সারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যদিও এ-ই মুহূর্তে নেই কোনও নির্বাচন। কিন্তু ৩৭০ ধারা নিয়ে বলতে গিয়ে কংগ্রেসকে একহাত যেমন নিয়েছেন, তেমনি কেন্দ্র শাসিত অঞ্চল জম্মু-কাশ্মীর ও লাদাখ হওয়ার দিনেই প্রধানমন্ত্রী জম্মু-কাশ্মীরের পুলিশের বেতন সপ্তম বেতন কমিশনের সমান করার কথা ঘোষণা করলেন। মোদির কথায়, ৩৭০ ধারা তোলার দিনে বলেছিলাম আর একটি ঘোষণার কথা। আজ জানাচ্ছি, উপত্যকার পুলিশ কর্মীরা কেন্দ্রের সপ্তম বেতন কমিশন অনুযায়ী আজ থেকে বেতন পাবেন।

প্রধানমন্ত্রীর আগে বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর দাবি, ৩৭০ ধারা কাশ্মীরের চেহারা পাল্টে দিয়েছে। সন্ত্রাস আর থাকবে না। বদলে যাবে উপত্যকার চিত্র। কাশ্মীর, সন্ত্রাস, বল্লভ ভাইয়ের স্বপ্ন নিয়ে বললেও প্রধানমন্ত্রীর ভাষণে একবারও উঠে এল না বাংলার পাঁচ শ্রমিকের জঙ্গি হানায় মৃত্যুর ঘটনা। মর্মান্তিক ঘটনার কথার উল্লেখ নেই স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষণেও। ফলে সরকারের একতা দিবসের দিনেও বিরোধী সমালোচনায় বিদ্ধ কেন্দ্র সরকার।

Related articles

সচিনকে করতেন প্রবল স্নেহ, ব্রেট লি-র সঙ্গে ডুয়েট, আশার ক্রিকেট অনুরাগও ছিল গভীর

সকাল থেকেই উদ্বেগের প্রহর কাটছিল, অবশেষে বেলা গড়াতেই আরব সাগরের তীর থেকে সারা ভারতে ছড়িয়ে পড়ল চরম দুঃসংবাদ,...

বিহারে ভোট পেতে ১০ হাজার, ভোট-শেষে ফেরতের নোটিশ! অভিযোগে শিলমোহর অভিষেকের

২০২৬ নির্বাচনের আগে বাংলায় এসে বিজেপির নেতারা ভুরি ভুরি প্রতিশ্রুতি রোজ রোজ দিচ্ছেন। আর তার পাল্টা বাংলার শাসকদল...

কিংবদন্তি আশা ভোঁসলের প্রয়াণে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

৯২ বছর বয়সে প্রয়াত প্রবাদপ্রতিম সঙ্গীত শিল্পী আশা ভোঁসলে (Asha Bhosle)। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...

বিদায়! পৃথিবী ছেড়ে সুরলোকে আশা, কিংবদন্তির প্রয়াণে এক যুগের অবসান

থেমে গেল 'পিয়া তু- র ঝংকার, কথা হয়েছিল আরও কিছুদিন এভাবেই সুরের সফরে গান গাওয়ার। কিন্তু আজ সব...