Sunday, April 12, 2026

দোকানের সামনে প্রস্রাব করতে বাধা দেওয়ায় মদ্যপদের হাতে খুন হতে হল দোকানদারকে

Date:

Share post:

দোকানের সামনে প্রস্রাবে করতে বাধা দেওয়ায় দুজন মদ্যপ অটোচালোকের হাতে খুন হতে হল দোকানদারকে। ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের মালাড অঞ্চলের ভাসরি হিল এলাকায়। বৃহস্পতিবার ভোর চারটে নাগাদ সেখানে বছর পঞ্চাশের উর্মিলা কানোজিয়া নামে এক মহিলা গলির কল থেকে জল আনতে বাইরে যায়। সেই তিনি সময়ে তাঁদের ইস্ত্রির দোকানের সামনে থাকা দুই অটোচালককে এই কুকীর্তি করতে দেখতে পান। বাধা দিতে গেলে মহিলার পেটে, বুকে ছুরি দিয়ে কোপাতে শুরু করে অভিযুক্ত দুই অটোচালক।ওই সময় মহিলার চিত্‍কার শুনে বাইরে বেরিয়ে আসেন তাঁর স্বামী বছর ৫২ নন্দলাল কানোজিয়া। তখন দুই অটোচালকের মধ্যে একজন আক্রমণ করে ওই মহিলার স্বামীকে। এরপর তাঁদের আওয়াজ শুনে বাড়ির আশেপাশে থাকা প্রতিবেশীরা সবাই বেরিয়ে আসে। ওই দু জন মদ্যপ অটোচালক পালিয়ে যায়। অভিযুক্তদের ধরতে গিয়ে এক প্রতিবেশীও আহত হয়। আহত দম্পতিকে সঙ্গে সঙ্গে স্থানীয়রা হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে নন্দলাল কানোজিয়াকে মৃত ঘোষণা করা হয়। এখনও আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি নন্দলালের স্ত্রী উর্মিলা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুই অটচালকের মধ্যে একজনকে শনাক্ত করতে পেরেছেন স্থানীয় বাসিন্দারা। অমিত ও সৌরভ নামে দুই অভিযুক্ত ভাসরি হিল এলাকারই বাসিন্দা। অমিত ওই এলাকায় ভাড়া থাকে। বেশ কয়েকদিন ধরে কানোজিয়া পরিবারের সঙ্গেই বচসায় জড়িয়ে পড়েছিল সে। সেখানকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ। আরেকজন অটোচালককে এখনও শনাক্ত করা যায়নি বলে সূত্রের খবর। দুই অটোচালকের বিরুদ্ধে খুনের চেষ্টায় মামলা রুজু করেছে পুলিশ।

Related articles

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ...

‘গণতন্ত্রের শত্রু’ বিজেপি! গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠল গণমঞ্চ

বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণ এবং বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সরব হলো ‘দেশবাঁচাও গণমঞ্চ’। শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার বাগবাজারে আয়োজিত...

বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ১৩ এপ্রিলের মধ্যে এসওপি জমার নির্দেশ অর্থ দফতরের

শিক্ষক ও সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও গতিশীল করতে কড়া পদক্ষেপ করল...