Sunday, April 12, 2026

শহরে ফের মাথাচাড়া দিয়েছে ডেঙ্গি, জরুরি বৈঠকে ডেপুটি মেয়র

Date:

Share post:

কলকাতার ডেঙ্গি পরিস্থিতি ফের মাথাচাড়া দিয়েছে বলে সতর্ক হয়েছে কলকাতা পুরসভা। সঙ্কট মোকাবিলায় বৃহস্পতিবার জরুরি বৈঠকে বসেন শীর্ষ পুরকর্তারা। কলকাতা পুরসভা অবশ্য ডেঙ্গি নিয়ে সতর্ক। পরিস্থিতি মোকাবিলায় ডেপুটি মেয়র অতীন ঘোষের উপস্থিতিতে জরুরি বৈঠক হয়। মেয়র পারিষদরা, বিভিন্ন বিভাগের ডিজি, ডেঙ্গিকবলিত ওয়ার্ডের কাউন্সিলরদের নিয়ে বৈঠক করেন ডেপুটি মেয়র এবং পুর কমিশনার। বৈঠকে

আধিকারিকদের কাছে অতীন ঘোষ শহরের বর্তমান ডেঙ্গি-কবলিত এলাকার পরিস্থিতি সম্পর্কে জানতে চান। ডেঙ্গি মোকাবিলার জন্য আধিকারিকদের আরও সক্রিয় হওয়ার নির্দেশ দেন। কোথাও কোনও গাফিলতি দেখলে আইনানুগ পদক্ষেপ করারও নির্দেশ দেন তিনি। সূত্রের খবর, শহরে যে সব ফাঁকা জমির মালিকদের খুঁজে পাওয়া যাচ্ছে না এবং যে সব পরিত্যক্ত জলাশয়ের মালিকানা নেই, সেই সব জমি ও পরিত্যক্ত জলাশয়ের তালিকা তৈরির নির্দেশ দেন পুর- কমিশনার। সেগুলি অধিগ্রহণের আর্জি জানিয়ে রাজ্য সরকারের কাছে পুরসভা প্রস্তাব পাঠাবে বলে তিনি জানান আধিকারিকদের। ডেপুটি মেয়র বৈঠকে উপস্থিত কাউন্সিলরদের নির্দেশ দিয়েছেন, স্বাস্থ্যকর্মীদের দিয়ে সপ্তাহে দু’দিন যেন ডেঙ্গি সচেতনতার জন্য প্রচার করা হয় নিজেদের ওয়ার্ডে। স্বাস্থ্যকর্মীরা ডেঙ্গি-মশার লার্ভা খোঁজার কাজ ঠিকঠাক করছেন কি না, তার জন্য কাউন্সিলরদের ‘সারপ্রাইজ ভিজিট’ করারও পারমর্শ দেন অতীন। রাজ্য স্বাস্থ্য দপ্তরের শীর্ষকর্তারা অবশ্য রাজ্য তথা শহরের ডেঙ্গি-পরিস্থিতি সন্তোষজনক বলেই মনে করছেন। বৈঠক হয় এ দিন স্বাস্থ্যভবনেও। যদিও সেই বৈঠকের পর রাজ্যের স্বাস্থ্যকর্তারা ‘রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি ভয়াবহ নয়’ বলেছেন। এদিকে তথ্য বলছে, কলকাতা ও শহরতলিতে পুজোর পরে ডেঙ্গিতে অন্তত 8 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কলকাতায় অন্তত 4 জন মারা গিয়েছেন। স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী বলেছেন, সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে অক্টোবরের শেষ দিন পর্যন্ত মাত্র 6টি ডেঙ্গি-মৃত্যু হয়েছে। সরকারি ভাবে এই মরসুমে ডেঙ্গিতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল 23 হলেও বেসরকারি মতে সংখ্যাটা অন্তত 34 জন। চলতি মরসুমে রাজ্যে আক্রান্তের সংখ্যা প্রায় 24 হাজার, কলকাতায় প্রায় 2500 জন।

Related articles

তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন চন্দ্র কুমার বসু

'বিজেপিতে থেকে নেতাজির আদর্শ নিয়ে কাজ করা সম্ভব নয়'', ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে ভবানীপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে...

মধ্যরাত থেকে অপারেশন! বিজেপি-কমিশনের পদক্ষেপ নিয়ে কর্মীদের সতর্ক করলেন মমতা

যেন তেন প্রকারে বাংলা দখলে মরিয়া রাজ্যের পুলিশ থেকে প্রশাসনে আমূল বদল করেছে। নিজেদের সুবিধা মতো আধিকারিক বদল...

কাজ হারানো শিল্পী – কলাকুশলীদের অন্য প্রজেক্টে যুক্ত করার চেষ্টা হচ্ছে : প্রসেনজিৎ

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Bandopadhyay) মৃত্যুকে কেন্দ্র করে একজোট হয়েছে টলিপাড়া। ম্যাজিক মোমেন্টসের (Magic Moments) সঙ্গে...

নিষেধাজ্ঞা ওঠা উচিত, ভোটের পর বিস্তারিত আলোচনা হবে জানালেন প্রসেনজিৎ

টলিপাড়ায় বয়কট সংস্কৃতি নিয়ে দেব (Dev) বনাম স্বরূপ দ্বন্দ্বে নিজের অবস্থান স্পষ্ট করলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। রবিবার...