Tuesday, March 24, 2026

ফোন ট্যাপ নিয়ে রাজ্য-রাজ্যপাল সম্মুখ সমর

Date:

Share post:

ফোন ট্যাপ নিয়ে রাজ্যপাল বনাম রাজ্য সরকারের বিরোধ চরমে পৌঁছল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শনিবারই অভিযোগ করেছিলেন, তাঁর ফোন ট্যাপ করা হচ্ছে। রবিবার একটি অনুষ্ঠান শেষে রাজ্যপালকে বিষয়টি নিয়ে জানতে চাইলে তিনি বিতর্ক আরও বাড়িয়ে দিয়ে বলেন, কোন তথ্যের পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী এ কথা বলছেন, তা উনি বলতে পারবেন। মুখ্যমন্ত্রীর কাছে তথ্য আছে কিনা সেটাও জানিনা। তবে এ রাজ্যেও গোপনীয়তা লঙ্ঘন নয়। অনেকেই আমাকে একথা বলেছেন। রাজ্যপাল ধনকড়ের এই মন্তব্যে শোরগোল পড়ে যায়। তার পরিপ্রেক্ষিতে তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, যারা রাজ্যপালকে এ কথা বলেছেন, সেই তালিকা প্রকাশ করুন তিনি। সমস্যা হচ্ছে রাজনৈতিক নেতা হওয়ার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন রাজ্যপাল।

শনিবার মুখ্যমন্ত্রী অভিযোগ করেছিলেন তাঁর ফোন ট্যাপ করা হচ্ছে। সেটা তিনি বুঝতেও পারছেন। তাঁর বক্তব্য, এতে তাঁর সরকারি কাজকর্ম ব্যাহত হচ্ছে। তিনি আরও বলেন, ইজরায়েলের এনএসও সংস্থা ট্যাপ করার সফটওয়্যার কেন্দ্রকে দিয়েছে। একসঙ্গে দুটি রাজ্য সরকারকেও দেওয়া হয়েছে। যার মধ্যে একটি রাজ্যে বিজেপি ক্ষমতাসীন। ফোন ট্যাপ করার জন্য একটি বিশেষ গাড়ি ব্যবহার করা হচ্ছে। সে গাড়ির মধ্যে থাকছে সফটওয়্যার। গাড়ি যেখানে যাচ্ছি সেখানকার 10 কিলোমিটার রেডিয়াসের মধ্যে যেকোনও ফোন ট্যাপ করা কিংবা হোয়াটসঅ্যাপ থেকে তথ্য বের করা যাচ্ছে। শুধু তাঁর ফোন নয়, রাজ্যের একাধিক মন্ত্রী, আমলা, আইএএস, আইপিএস অফিসার, সাংবাদিক এমনকি বিচারপতিদেরও ফোন হোয়াটসঅ্যাপে আড়িপাতা হচ্ছে, জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

Related articles

শর্তসাপেক্ষে রামনবমীর মিছিলের অনুমতি কলকাতা হাইকোর্টের 

হাওড়ার রামনবমী (Ram Navami) মিছিলে শর্তসাপেক্ষে অনুমতি দিল কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)। মঙ্গলবার বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট...

IPL: পাথিরানাকে নিয়ে বাড়ছে উদ্বেগ, ফিটনেস পরীক্ষায় অনুপস্থিত কেকেআর পেসার

আইপিএল (IPL) শুরুর আগে পাথিরানাকে (Pathirana )নিয়ে চিন্তা ক্রমশ বাড়ছে কেকেআরের(KKR) । চোট পাওয়ার পর ফিটনেস পরীক্ষা দিতে...

IPL: সঠিক জার্সি থেকে নির্দিষ্ট সংখ্যায় সার্পোট স্টাফ, দলগুলির জন্য একগুচ্ছ কড়া নিয়ম

একগুচ্ছ কড়া নিয়ম লাগু হচ্ছে আসন্ন আইপিএলে (IPL)। বিসিসিআই (BCCI) ভারতীয় দলের জন্য যে নিয়ম চালু করেছে তার...

প্রার্থীর আকাল? গড়বেতায় বামপ্রার্থী ছোট আঙারিয়া গণহত্যায় অভিযুক্ত তপন ঘোষ

বিধানসভা নির্বাচনের  (West Bengal Assembly Election 2026) দামামা বেজে গিয়েছে। শাসকদল তৃণমূল সব আসেন প্রার্থী ঘোষণা করে দিলেও...