Saturday, March 21, 2026

ক্রুনাল-সুন্দরের ছয়ের দাপটে দেড়শোর কাছাকাছি পৌঁছল রোহিত শিবির

Date:

Share post:

অরুণ জেটলি স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচের আগে দিল্লি দূষণ ছিল মেইন ফ্যাক্টর। কিন্তু টস হেরে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে যেভাবে বাংলাদেশ বোলারদের কাছে নাস্তানাবুদ হতে হয়েছে রোহিত-শিখরদেব তাতে চিন্তায় পড়ে গিয়েছেন খোদ ভারতের কোচ রবি শাস্ত্রী ও। দিল্লির গ্যালারি ভর্তি স্টেডিয়ামে বসে থাকা দর্শক যখন ভেবেছিল, প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ‘হিটম্যান’ এবং ধাওয়ান জুটি কোনরকম ‘কামাল’ করে দেখাবেন দলের হাজারতম ম্যাচে, ঠিক তখনই সেই আশায় কার্যত জল ঢেলে দেন বাংলাদেশ বোলার আমিনুল ইসলাম।

আমিনুল, সইফুল ও আফিফের বোলিং দাপটে মাথা তুলে দাঁড়াতে পারেননি ভারতের টপ অর্ডার ব্যাটসম্যানেরা। রোহিত যেখানে মাত্র 9 রানে সুপার ফ্লপ হয়ে যান, সেখানে দর্শকদের হাফ সেঞ্চুরি করার স্বপ্ন দেখিয়েছিলেন শিখর ধাওয়ান। কিন্তু তাও অধরা রয়ে গেল। তারপরে তিন নম্বরে নামা কে এল রাহুল ও চার নম্বরে নামা শ্রেয়াস আইয়ারের সংগ্রহ 15 ও 22।

কিন্তু শেষের দিকে ক্রুনাল পান্ডিয়া ও ওয়াশিংটন সুন্দরের ছয়ের দাপটে নির্ধারিত কুড়ি ওভারে 148 রান করে ভারত। সাকিব ও তামিমহীন বাংলাদেশ দল এই লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারে কিনা, এখন সেটাই দেখার।

Related articles

আজকের রাশিফল ২০২৬: মেষ থেকে মীন – কার আর্থিক উন্নতি, কার কর্মক্ষেত্রে সমস্যা?

কর্মজীবন, অর্থভাগ্য, স্বাস্থ্য ও সম্পর্ক—সব দিকেই গ্রহ-নক্ষত্র দিচ্ছে গুরুত্বপূর্ণ ইঙ্গিত। চলুন, একটু ভিন্ন ঢঙে দেখে নেওয়া যাক আজকের...

ঈদের শুভেচ্ছা রেড রোডে: উপস্থিত থাকবেন মমতা, অভিষেক

সম্প্রীতির বাংলায় প্রতিটি উৎসব ধর্ম, জাতি, বর্ণের ভেদ ভুলে একসঙ্গে পালনই রীতি। সব ধর্ম, বর্ণের উৎসব গোটা বাংলায়...

শরীরে ভয়াবহ আঘাত: আরজিকরে লিফটে আটকে মৃত্যুতে লিফটম্যানকে আটক করে তদন্ত

লিফটের ভিতর ঢুকে গিয়ে কিভাবে মৃত্যু হল দমদমের অরূপ বন্দ্যোপাধ্যায়ের? ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে অনেক প্রশ্নের উত্তর মিলবে,...

২৯৪ প্রার্থীই হল না, সল্টলেক বিজেপি দফতরে রাজ্য সভাপতিকে ঘিরে প্রার্থী বিক্ষোভ!

নির্বাচনের আগে দিল্লির বিজেপি নেতারা বাংলার ভোটার তালিকা তৈরি করে দিচ্ছেন। তাতেও ২৯৪ আসনের প্রার্থী বাঁচতে হিমশিম কেন্দ্রের...