Monday, April 6, 2026

ফের বিক্ষোভ-প্রতিবাদে নাজেহাল পথচারীরা

Date:

Share post:

বারবার রাজপথে নেমে বিক্ষোভ প্রদর্শন- কখনও রাজনৈতিক দল, কখনও ছাত্র সংগঠন, কখনও শিক্ষক সংগঠন দাবি নিয়ে সবাই নেমে পড়ে রাস্তায়। পথ আটকে বসে পড়ে তারা। তাতে তাদের দাবি কতটা মান্যতা পায় সেটা বিতর্কের বিষয়, তবে এরজেরে চরম নাকাল হন রাস্তায় বেরোনো মানুষজন। বুধবার, নিজেদের বেতন পরিকাঠামো পরিবর্তনের দাবি নিয়ে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে মিছিল করে যাচ্ছিলেন প্রাথমিকের শিক্ষকশিক্ষিকারা। বাঘাযতীন মোড়ে মিছিল আটকায় পুলিশ। সেখানেই বসে পড়েন আন্দোলনকারীরা। এর জেরে অবরুদ্ধ হয়ে পড়ে বাঘাযতীন মোড় সংলগ্ন এলাকা। যাদবপুর, গড়িয়ার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এর জেরে সমস্যায় পড়ে স্কুল ফেরত ছাত্রছাত্রীরা। কাজের দিনে আটকে পড়েন রাস্তায় বেরোনো মানুষজন।

এদিকে অ্যালুমনিয়ামের ব্যারিকেড ও জলকামান নিয়ে অপেক্ষা করে পুলিশ। কিন্তু শান্তিপূর্ণ অবস্থান সরাতে পারেনি তারা। এই পরিস্থিতিতে স্তব্ধ হয়ে পড়ে গোটা যাদবপুর-বাঘাযতীন অঞ্চল। বিক্ষোভকারীরা স্পষ্ট জানিয়ে দেন, শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা না বলা পর্যন্ত তাঁরা অবস্থান তুলবেন না। এই পরিস্থিতিতে ওই অঞ্চলের যাত্রীরা কীভাবে, কখন গন্তব্যে পৌঁছবেন তার উত্তর নেই কারো কাছেই।

আরও পড়ুন – ফের অবস্থান বিক্ষোভে প্রাথমিক শিক্ষকরা

Related articles

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...