Friday, June 19, 2026

নিরাপত্তার ঘেরাটোপে বিশ্বভারতীর সমাবর্তন

Date:

Share post:

প্রধানমন্ত্রী তথা আচার্য ব্যস্ত। এই পরিস্থিতিতে বিশ্বভারতীর পরিদর্শক রাষ্ট্রপতির উপস্থিতিতেই সোমবার, বিশ্ববিদ্যালয়ের ৫০তম সমাবর্তন অনুষ্ঠিত হল। সকাল ১০টায় উদয়ন প্রেক্ষাগৃহে পৌঁছন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। ছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়ও। ভিভিআইপিদের উপস্থিতির কারণে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয় আম্রকুঞ্জ সহ বিশ্বভারতী চত্বর।
নিরাপত্তার কারণে শুধু মেধা তালিকার উপরে থাকা কৃতীদেরই সপ্তপর্ণী অর্থাৎ ছাতিমপাতা তুলে দেন রাষ্ট্রপতি।
সমাবর্তন অনুষ্ঠানের পর বিশ্বভারতীর কলাভবন এবং রবীন্দ্রভবন ঘুরে দেখেন রাষ্ট্রপতি। এদিন বিকেলেই ফিরে যাওয়ার কথা তাঁর।

আরও পড়ুন-বুলবুল বিধ্বস্ত এলাকায় ১০০ শতাংশ ফসলের বিমা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

 

Related articles

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...