Thursday, June 18, 2026

ওসিকে নিয়ে নির্বাচনী প্রচারে? মহুয়া -বিজেপি দ্বন্দ্ব চরমে

Date:

Share post:

তিনটি বিধানসভার উপনির্বাচনের মুখেই বিজেপি তৃণমূলের অভিযোগ-পাল্টা অভিযোগ চরমে উঠল। অভিযোগ উঠল তৃণমূল সাংসদ মহুয়া মিত্র তাঁর সরকারি ক্ষমতা ব্যবহার করে নির্বাচনী প্রচারে থানার ওসিকে সঙ্গে নিয়ে ঘুরছেন। নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে বিজেপি। আর পাল্টা তৃণমূল কমিশনকে চিঠি দিয়ে অভিযোগ করে মিথ্যা ও বিভ্রান্তিকর খবর ছড়াচ্ছে। এই অভিযোগের স্বপক্ষে একটি ছবি দেখানো হচ্ছে, যেখানে তৃণমূল সাংসদের পিছনে সাদা পোশাকে রয়েছেন এলাকার ওসি। সাংসদ রয়েছেন নির্বাচনী প্রচারে। মহুয়া বলেন, ছবিটি ভুয়ো। মিথ্যা নিউজ তথ্যপ্রযুক্তি আইনের মধ্যে পড়ে। তৃণমূলের সাধারণ সম্পাদক সুব্রত বক্সী কমিশনকে চিঠি লিখেছেন। তাতে আরও বলা হয়েছে ছবিটি তোলা হয়েছিল এ বছরের 18 আগস্ট তারিখে, যখন নির্বাচনী আচরণবিধি চালুই হয়নি। সাংসদ তাঁর ফেসবুকে ছবিটি আপলোড করেছিলেন।

করিমপুর বিধানসভা কেন্দ্রে সংসদ মৈত্রের সঙ্গে থানাপাড়া রশ্মি সুমিত ঘোষের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ঘুরতে থাকে। বিজেপির অভিযোগ সরকারি ক্ষমতাকে কাজে লাগিয়ে প্রচার করছেন সাংসদ মহুয়া মৈত্র। অবিলম্বে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও জানানো হয়েছে। মহুয়া জানিয়েছেন, ওসির সঙ্গে ছবিটি অনেক আগেই তোলা। এ প্রসঙ্গে বিজেপির অভিযোগ একজন থানার ওসি সাংসদের পিছনে কো কারনে রয়েছেন? যেখানে দেখা যাচ্ছে সাংসদ গ্রামের মধ্যে নির্বাচনী প্রচারে রয়েছেন। মহুয়া বলেন, বিজেপি কোন জায়গায় নেমেছে তা দেখা যাচ্ছে। একদিকে তৃণমূলের পক্ষে যেমন কমিশনকে চিঠি পাঠানো হচ্ছে, ঠিক সেইরকম ১৭১-জি ধারায় পুলিশের কাছেও অভিযোগ করা হয়েছে মহুয়ার তরফে।

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...