Wednesday, March 25, 2026

শিশুদিবসে নবান্নে কচিকাঁচারা, উপহার দিলেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

নবান্ন প্রশাসনের প্রধান কার্যালয়। কিন্তু সেখানেও ছোটোদের কলতাল। বৃহস্পতিবার শিশুদিবস। সেই উপলক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তাঁর সঙ্গে দেখা করতে গিয়েছিল বেলতলা গার্লস সহ বিভিন্ন স্কুলের বেশ কয়েকজন পড়ুয়া। একেবারে মুখ্যমন্ত্রীর ঘরে ঢুকে পড়ে তারা। খুদেদের সঙ্গে গল্প করেন মমতা। গান, কবিতা, সাহিত্য তাঁর প্রিয় বিষয়। প্রচুর কবিতা লিখেছেন তিনি। গান লিখেছেন, সুর দিয়েছে। বৃহস্পতিবার ছোটরা তাঁকে গান, আবৃত্তি শোনায়। গল্প করে। তবে খালি হাতে কাউকে ফেরাননি মুখ্যমন্ত্রী। উপহার স্বরূপ ছোটদের হাতে তুলে দিয়েছেন ব্যাগ, টেডিবিয়ার, ফুলের তোড়া। আর একটা বিশেষ দিনে খাওয়া-দাওয়া হবে না, তা তো হয়? বাচ্চাদের পছন্দমতো খাবারের প্যাকেট দেওয়া হয় প্রত্যেককে।
মুখ্যমন্ত্রীর পদ বা তার গুরুত্ব এই ছোটরা কতটা বোঝে জানা নেই। তবে মাটির কাছাকাছি থাকা একজন মানুষকে দেখে, তাঁর সঙ্গে কথা বলে, তারা যে মুগ্ধ সেটা প্রকাশ পেয়েছে তাদের খুশিতেই। খুদে পড়ুয়াদের সঙ্গে দেখা করার পরে, সেই ছবি নিজের ফেসবুক পেজে পোস্ট করেন মুখ্যমন্ত্রী

আরও পড়ুন-১৮ বছরের মেয়ে বানালেন পুনর্ব্যবহারযোগ্য পরিবেশ–বান্ধব স্যানিটারি ন্যাপকিন

Related articles

নন্দীগ্রামের অপবিত্র মাটিকে পবিত্র করার ডাক অভিষেকের, ‘দুয়ারে স্বাস্থ্য’-এর সঙ্গে প্রতিবছর ‘সেবাশ্রয়’-এর প্রতিশ্রুতি

পূর্ব মেদিনীপুরে ঝোড়ো প্রচারে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এদিন প্রথমে দাসপুর ও পরে কেশিয়াড়ি-দাঁতনের...

আইপিএলের সঙ্গে ইপিএল ম্যাচের তুলনা, সৌরভের নজরে একাধিক তরুণ

রেকর্ড দামে বিক্রি হয়েছে আইপিএলের(IPL) ২ দল আরসিবি (RCB) এবং রাজস্থান রয়্যালস। আইপিএল দলের এমন মূল্য দেখে অবাক...

একটানা ন’দিন পতনের পর আজ আন্তর্জাতিক বাজারে উর্ধ্বমুখী সোনার দাম!

ইরান বনাম ইজরায়েল - আমেরিকা সংঘর্ষের (Iran- Israel- US war) মাঝে মার্কিন প্রেসিডেন্টের প্রতিদিনের নতুন নতুন ঘোষণা বিনিয়োগ...

মেরঠ কাণ্ডের স্মৃতি উসকে ভদ্রেশ্বরে নীল ড্রামে যুবকের দেহ

হুগলির (Hooghly) ভদ্রেশ্বরে (Bhadreshwar) বুধবার (Wednesday) সকালে নীল ড্রাম থেকে এক যুবকের গলা কাটা ও ঝলসানো দেহ উদ্ধার...