Saturday, April 11, 2026

খালে ঢুকে মৃত্যু ডলফিনের, প্রশ্নের মুখে বনদফতর

Date:

Share post:

দেড় দিনের লড়াই শেষ করে খালের জলে বেঘোরে মৃত্যু হল ডলফিনের। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে। মাছ ধরার জালে জড়িয়েই এই ঘটনা ঘটেছে বলে জানাচ্ছেন মৎস বিশেষজ্ঞরা। তবে স্থানীয়দের একটাই প্রশ্ন, এলাকায় বনকর্মী এবং পুলিশ থাকার পরও ঠিক সময়ে কেন উদ্ধার করে সমুদ্রে পাঠানো হল না ওই ডলফিনকে? সূত্রের খবর, বৃহস্পতিবার সমুদ্র থেকে খালে উঠে আসে ওই ডলফিনটি। এরপর শনিবার হঠাৎই কালীনগরের নিতুড়িয়ার কাছে খালে ভেসে ওঠে ডলফিনের দেহ। প্রাথমিক তদন্তে অনুমান, খালে বসানো মাছ ধরার জালে ডলফিনের গায়ে আঘাত লাগে, তার জেরেই মৃত্যু হয় এই অবলা প্রাণীর। ডলফিনের দেহে জালের আঘাতের চিহ্নও মিলেছে।

অন্যদিকে স্থানীয়দের একটাই প্রশ্ন, এলাকায় বনকর্মী এবং পুলিশ থাকার পরও ঠিক সময়ে কেন উদ্ধার করে সমুদ্রে পাঠানো হল না ওই ডলফিনকে? গাফিলতির অভিযোগ উঠেছে জেলার বনদফতরের বিরুদ্ধে। অভিযোগে সরব হয়েছে এলাকার বাসিন্দারা। এদিন, বনকর্মীরা ডলফিনের মৃতদেহ উদ্ধার করতে এলে দীর্ঘক্ষণ ডলফিনের দেহ নিয়ে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা।

মৎস বিশেষজ্ঞ শ্যামসুন্দর দাস জানিয়েছেন, ডলফিন সাধারণত যে পরিবেশে থাকে, তার থেকে অনেকটা দূরে চলে গিয়েছিল এই ডলফিনটি। মূলত অক্সিজেনের অভাব, দূষণ, পর্যাপ্ত খাদ্যের অভাবেই মৃত্যু হয়েছে ওই ডলফিনের।

Related articles

বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ১৩ এপ্রিলের মধ্যে এসওপি জমার নির্দেশ অর্থ দফতরের

শিক্ষক ও সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও গতিশীল করতে কড়া পদক্ষেপ করল...

‘ধুরন্ধর ২’-এর সাফল্যের পর মহাকাল মন্দিরে পুজো সারার

বক্স অফিসে রীতিমত ঝড় তুলেছে ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’। ১০০০ কোটি টাকার ব্যবসা করেছে আদিত্য ধর পরিচালিত এই...

প্রথম দফায় ভোট ১৬ জেলায়, তালিকায় ৩ কোটি ৬০ লক্ষ ভোটার 

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই চড়ছে পারদ। এবার প্রথম দফার ভোটের পূর্ণাঙ্গ পরিসংখ্যান প্রকাশ করল নির্বাচন কমিশন।...

ভোটের প্রস্তুতিতে ‘নজরে’ তিন জেলা, সোমে রাজ্যে নির্বাচন কমিশনের উচ্চপর্যায়ের দল

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যের আইন-শৃঙ্খলা এবং প্রশাসনিক প্রস্তুতি খতিয়ে দেখতে সোমবার রাজ্যে আসছেন সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ...