Thursday, March 26, 2026

পিঙ্ক টেস্টের আগে টাইগার বধ করে বিরাট জয় ভারতের

Date:

Share post:

আগামী ২২ নভেম্বর ইডেন গার্ডেন্সে ভারত ও বাংলাদেশ খেলবে প্রথম গোলাপি বলে দিন-রাতের টেস্ট। আর তার আগেই সিরিজের প্রথম টেস্টে দুরন্ত জয় পেল ভারত। এক ইনিংস ও ১৩০ রানে জিতল কোহলি ব্রিগেড।


প্রথম দিন টস জিতে বেশ আত্মবিশ্বাসী দেখায় বাংলাদেশ অধিনায়ক মোমিউল হককে। কিন্তু সেই আত্মবিশ্বাস প্রথম ইনিংসের শুরু থেকেই কোনও বাংলাদেশ ব্যাটসম্যানের মধ্যে লক্ষ করা যায়নি। শামি-উমেশদের দাপটে প্রথম দিনে মাত্র দেড়শো রানেই গুটিয়ে যায় সৌম্যদের প্রথম ইনিংস। আর মায়াঙ্কের ডবল সেঞ্চুরির সুবাদে সেই লক্ষ্যমাত্রা অনায়াসেই পার করে ফেলে ভারত।

শুধু তাই নয়, মায়াঙ্ক, পূজারা ও রাহানের ব্যাটের দাপটে রানের পাহাড়ে পৌঁছে যায় ভারত। দ্বিতীয় দিনের শেষে ছয় উইকেট হারিয়ে ৪৯৩ রান করে রবি শাস্ত্রীর শিষ্যরা। ইয়ত্তিতীয় দিনের শুরুতেই ডিক্লেয়ার ঘোষণা করেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।

শুরু হয় বাংলাদেশের দ্বিতীয় ইনিংস। যা হিল মূলত প্রথম ইনিংসের রিপিট টেলিকাস্ট। উমেশ ও ইশান্তের বলে মাত্র ছয় রান করেই সাজঘরে ফিরে গিয়েছিলেন বাংলাদেশের দুই ওপেনার সামনাদ ইসলাম ও ইমরুল কায়েস।

আজকেও শামি-উমেশ-ইশান্ত-অশ্বিনের বোলিং দাপটে মুশফিকুর রহিম ছাড়া আর কোনও ব্যাটসম্যানই সেভাবে ক্রিজে টিকে থাকতে পারেননি। তাঁর ৬৪ রানের ইনিংস দলকে ভরসা দেয়। তবে তাতে আখেরে লাভ হল না। শেষমেশ ২১৩ রানে থমকে যায় বাংলাদেশের দ্বিতীয় ইনিংস। ফলে এক ইনিংস ও ১৩০ রানে বিরাট জয় পেল ভারত। পিঙ্ক টেস্টের আগে এই জয় নিঃসন্দেহে টিম ইন্ডিয়াকে বাড়তি সুবিধা দেবে, তা বলাই যায়।

Related articles

যাদবপুরের ক্যাম্পাসে অনুমতি ছাড়াই দুটি রামপুজো এবিভিপি-র, কলকাতা বিশ্ববিদ্যালয়ে গেটের বাইরে রামনবমী পালন

সম্প্রীতির বাংলায় রামের (Ram Navami campus controversy) নামে অশান্তি তৈরির চেষ্টা বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি-র। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে...

বালিতে বিজেপির হাতে আক্রান্ত তৃণমূল কর্মী, অভিযুক্তদের শাস্তির দাবিতে সরব তৃণমূল নেতা কৈলাশ

বিজেপি ছেড়ে তৃণমূলে (TMC) যোগদান করায় বালিতে আক্রান্ত হতে হল রণবীর দোলুই (Ranbir Dolui) নামে ঘাসফুলের এক কর্মীকে।...

তলোয়ার নিয়ে রামনবমীর মিছিল! তুমুল উত্তেজনা নিউ টাউনে

নিউ টাউনে রামনবমীর (Ramnabami New Town) মিছিল ঘিরে উত্তেজনা তুঙ্গে। বৃহস্পতিবার অস্ত্র নিয়ে আসার অভিযোগে সেই শোভাযাত্রা আটকে...

বৃষ্টি বিরতিতে দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরম, চৈত্রে ঊর্ধ্বমুখী উষ্ণতা!

মার্চ মাসের শুরু থেকে দফায় দফায় ঝড় বৃষ্টির (rain and thunderstorm) দুর্যোগে দক্ষিণবঙ্গের তাপমাত্রা (South Bengal temperature) পরিবর্তনের...