Friday, March 20, 2026

পঞ্চসায়রের গণধর্ষণের অভিযোগের ঘটনায় আটক ট্যাক্সিচালক

Date:

Share post:

গড়িয়ার পঞ্চসায়রে গণধর্ষণের অভিযোগের ঘটনায় শনিবার রাতে এক সন্দেহভাজনকে আটক করা হয়েছে। ঘটনার পাঁচ দিন পর আপাতত এই ব্রেক থ্রু। জানা গিয়েছে, গড়িয়া বাস স্ট্যান্ডের কাছ থেকে এক হলুদ ট্যাক্সির চালককে আটক করে পঞ্চসায়র থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয় রাতে। তাকে ছাড়া হয়নি। খোঁজ চলছে ট্যাক্সিতে সওয়ার আর এক যুবকের। মূলত সিসিটিভির ফুটেজ থেকেই এই শনাক্তকরণের কাজ করছিল। কিন্তু সিসিটিভিতে ট্যাক্সির নম্বর পড়া যাচ্ছিল না। ফলে পুলিশ সেদিন রাতে ওই এলাকায় আসা ট্যাক্সির খোঁজে বাড়ি বাড়ি জিজ্ঞাসাবাদ শুরু করে। প্রাথমিক কিছু সূত্র ধরে পুলিশ তল্লাশি শুরু করে। ইতিমধ্যে নির্যাতিতার বয়ানে অসংলগ্নতায় ধর্ষণ আদৌ হয়েছিল কিনা সে নিয়ে প্রশ্ন ওঠে। শুক্রবার রাতে মারা যায় নির্যাতিতার মা। রাজ্য ও জাতীয় মহিলা কমিশনের পরস্পর বিরোধী বক্তব্যে মানুষই দোটানায়। এর মাঝে এই প্রথম আটক ঘটনার সত্য অনুসন্ধানে কতটা কাজে লাগে সেটাই দেখার। উল্লেখ্য, এখনও নির্যাতিতার মেডিক্যাল রিপোর্ট আসেনি।

Related articles

আদালতের নির্দেশে ১৬তম ধাপে রোজ ভ্যালির টাকা ফেরত শুরু

রোজ ভ্যালি আর্থিক দুর্নীতি (Rose Valley Scam) কাণ্ডে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের শুক্রবার থেকে আরেক দফা টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া...

হর্ষিতের বিকল্প নিয়ে দ্রুত সিদ্ধান্ত, কে হবেন নাইটদের ‘নতুন রাসেল’?

আইপিএলের (IPL) আগে টিম কম্বিনেশন দেখে নিতে শুক্রবার নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলল কেকেআর(KKR)। দ্রুত হর্ষিত রানার বিকল্প...

বাংলা ভেঙে নতুন রাজ্যের ছক! ভোটের পরেই ডিলিমিটেশন: বিস্ফোরক অভিযোগ মমতার

“ওরা বাংলা দখল করার নামে বাংলাটাই তুলে দিতে চায়৷ উত্তরবঙ্গ আর বিহারের কয়েকটি জেলা নিয়ে নতুন রাজ্য তৈরির...

একই দিনে বাড়ল বিশেষ পেট্রোল-ডিজেলের দাম: সামগ্রিক দ্রব্যমূল্য বৃদ্ধির আশঙ্কা

নরেন্দ্র মোদি সরকারে জমানায় মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ যেন একটা কাল্পনিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। পশ্চিম এশিয়ার যুদ্ধে জ্বালানি সংকটের কোনও...