Sunday, June 14, 2026

কড়া হেডস্যারের হাতে কাঁচি!

Date:

Share post:

স্কুলের শৃঙ্খলা ফিরিয়ে আনতে পড়ুয়াদের চুল কাটলেন প্রধান শিক্ষক। শুধু চুলকাটা নয়, সেই ভিডিও রীতিমতো সোশ্যাল মিডিয়া আপলোড করেন তিনি ঘটনাটি ঘটেছে বীরভূমের লোহাপুর মহাবীর রাম মেমোরিয়াল হাইস্কুলে।

কমপক্ষে ১৭০০ ছাত্রছাত্রীরা সেখানে পড়ে ওই স্কুলে। প্রধান শিক্ষক আবদুল হামিদ নিয়ম-শৃঙ্খলার বিষয়ে খুবই কড়া। সেই স্কুলেই ছাত্ররা চুলে রং করে বা বাহারি ছাঁট দিয়ে যাচ্ছিল। বারবার নিষেধ করা সত্ত্বেও কথা না শোনায়, নিজেই কাঁচি হাতে তুলে নেন আবদুল হামিদ। ৪ ছাত্রের বাহারি রং করা চুল কেটে দেন তিনি। পড়ুয়াদের মুখ কালো হলেও, হেডস্যারের ভূমিকায় খুবই খুশি অভিভাবকরা। এক ছাত্রের মা শেফালি বিবি জানান, “ভালো করেছেন হেডমাস্টার মশাই। আমরা খুব খুশিl আমাদের কথায় গুরুত্ব দেয় না ছেলেরা। উনি সঠিক কাজ করেছেন”।

এর আগেও ছাত্রদের ফ্যাশন আটকাতে বিভিন্ন পদক্ষেপ করেছেন স্কুলের প্রধান শিক্ষকরা। নোটিশ জারি থেকে সেলুনে গিয়ে বারণ— কিছুই বাদ রাখেননি তাঁরা। এবার স্কুলের শৃঙ্খলা বজায় রাখতে নিজের হাতে কাঁচি তুলে নিতে বাধ্য হলেন হেডস্যার।

দেখুন ভিডিও…

আরও পড়ুন-সারমেয়দের নিয়ে সংসদে সরব মিমি, নেটিজেনদের কটাক্ষ

Related articles

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...