Sunday, June 14, 2026

সারমেয়দের নিয়ে সংসদে সরব মিমি, নেটিজেনদের কটাক্ষ

Date:

Share post:

স্ট্রিট ডগ বা রাস্তায় সারমেয়দের নিয়ে সংসদে সরব হলেন যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তী। দেশ জুড়ে অসংখ্য সমস্যা, তার মাঝে রাস্তার সারমেয়দের নিয়ে মিমির সংসদে সরব হওয়া নিয়ে নেটিজেনরা বাঁকা চোখে মন্তব্য করা শুরু করেছেন। তাঁদের বক্তব্য, দেশে কী আর কোনও সমস্যা নেই!

কী বললেন মিমি? তাঁর বক্তব্য, রাস্তার সারমেয়দের জন্য নির্দিষ্টভাবে আইন করা হোক। তাদের চিকিৎসা, নির্বিজকরণ, প্রতিষেধক, হাসপাতালে ভর্তি কোনও কিছুই করা হয় না। তার থেকেও গুরুত্বপূর্ণ বিষয় হল, হোটেল, ব্যবসাক্ষেত্র, বড় আবাসনে সারমেয়দের উপর কার্যত অমানুষিক অত্যাচার চালানো হয়। এরা ২৪ঘন্টা পরিশ্রম করে। জল, খাবার সময় মতো পায় না। তাছাড়া রোদ-জল-বৃষ্টিতে তাদের সঙ্গে নৃশংস আচরণ করা হয়। প্রচুর সংশোধনী এলেও সারমেয়দের জন্য কোনও কড়া আইন নেই। কেন্দ্রীয় সরকার এ বিষয়ে দ্রুত পদক্ষেপ করে কড়া আইন প্রণয়ন করুক, অনুরোধ সাংসদের।

দেখুন ভিডিও…

আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর কনভয় আটকে পাট্টার দাবি, সমাধানের আশ্বাস মমতার

 

Related articles

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...