Saturday, March 28, 2026

দেশজুড়ে হবে এনআরসি বাদ যাবে না অসমও, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

Date:

Share post:

গোটা দেশেই হবে জাতীয় নাগরিক পঞ্জিকরণ। বাদ পড়বে না অসমও। মঙ্গলবার রাজ্যসভার দাঁড়িয়ে সাফ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। স্বরাষ্ট্রমন্ত্রী জানালেন পাকিস্তান আফগানিস্তান এবং বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু,খ্রিস্টান,বৌদ্ধ, জৈন ধর্মালম্বীদের কেন্দ্রীয় সরকার নাগরিকত্ব দিতে চায়। আর তার জন্যই এনআরসি করার উদ্যোগ। এনআরসি ক্ষেত্রে নির্দিষ্ট ধর্মের মানুষের চিন্তার কোনও কারণ নেই। ধর্ম-বর্ণ-জাতি নির্বিশেষে মানুষের উপর দেশজুড়ে এনআরসি চলবে। এনআরসি প্রসঙ্গে বারে বারেই উঠে আসে মুসলিমদের প্রসঙ্গটি। অমিত জানান, শরণার্থী হিন্দু, পার্সি, বৌদ্ধদের নাগরিকত্ব দিতে নাগরিক সংশোধনী বিলের আওতায় আনা হবে। কারণ, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তানের এইসব শরণার্থীরা তাঁদের দেশে নির্যাতিত। তবে অসমের এনআরসি প্রসঙ্গে অমিতের জবাব, সুপ্রিম কোর্টের নির্দেশ মাথায় রেখেই অসমে এনআরসি হবে। দেশজুড়ে যখন এনআরসি হবে অসমেও তা কার্যকর হবে। তবে এক্ষেত্রে ধর্ম কখনওই ধর্তব্যে আসবে না।

আরও পড়ুন-মহারাষ্ট্রের মহা-নাটকের মধ্যেই আজ প্রধানমন্ত্রী-পাওয়ার বৈঠক

 

Related articles

১২ বছরে ডবল ইঞ্জিন পূর্ব মেদিনীপুরে ক’পয়সার উন্নয়ন! কোলাঘাট থেকে প্রশ্ন অভিষেকের

রাজ্যে বিধানসভা নির্বাচন আবহে বারবার বিজেপির বহিরাগত নেতারা ডবল ইঞ্জিন সরকারের উদাহরণ দেয়। এবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে (Kolaghat)...

অ্যাডজুডিকেশনে ১১ প্রার্থী: হাই কোর্টে দ্রুত নিষ্পত্তির আর্জি তৃণমূলের

রাজ্যের অ্যাডজুডিকেশনে থাকা ভোটারদের মধ্যে যাদের রাজনৈতিক দলগুলি প্রার্থী করতে চলেছে, তাঁদের জন্য কলকাতা হাইকোর্টে জরুরী ভিত্তিতে আবেদন...

মিছিল ঘিরে উত্তেজনা মুর্শিদাবাদে, কেন্দ্রীয় বাহিনীর টহলদারি: নিয়ন্ত্রণে পরিস্থিতি

কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে রাজ্যে রামনবমী পরিচালনার নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট। সেই মতো রাজ্যের সর্বত্র নির্বিঘ্নে রামনবমী...

কমিশনের রাজ্যের আধিকারিক বদলি মামলা: রায়দান স্থগিত রাখল হাই কোর্ট

নির্বাচন ঘোষণার পরে রাতারাতি বাংলার মুখ্যসচিবের মতো আধিকারিক থেকে ডিজি বদল করে নজির তৈরি করেছে নির্বাচন কমিশন। এই...