Friday, March 27, 2026

লস্করের টার্গেট, ব্যক্তিগত নিরাপত্তারক্ষী নিয়ে কলকাতায় বিরাট

Date:

Share post:

লস্কর জঙ্গিদের হুমকি ছিল। গোয়েন্দা রিপোর্টে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারত অধিনায়ক বিরাট কোহলিও জঙ্গিদের টার্গেট রয়েছেন বলে জানানো হয়েছিল। আর তার জন্যই কলকাতায় ভারত অধিনায়ক এলেন ব্যক্তিগত দেহরক্ষী নিয়ে। সারাক্ষণ ছায়াসঙ্গীর মতো ঘুরছেন নিরাপত্তারক্ষী। মঙ্গলবার টার্মিনাল থেকেই দেখা যায় বিরাট বেরোচ্ছেন তাঁর নিরাপত্তারক্ষীর সঙ্গে। ভারতীয় দল এই ধরনের ব্যক্তিগত নিরাপত্তায় অভ্যস্ত না থাকলেও বিরাটকে দিয়ে ক্রমশ অভ্যস্ত হয়ে পড়ছেন। অল ইন্ডিয়া লস্কর নামে কেরলের কোঝিকোড়ের এই সন্ত্রাসবাদী সংগঠন প্রধানমন্ত্রী,স্বরাষ্ট্রমন্ত্রী এবং ভারত অধিনায়ককে তাদের টার্গেট করেছে বলে গোয়েন্দা রিপোর্ট দিয়েছিল। তারপরই বিরাট ব্যক্তিগত উদ্যোগে এই নিরাপত্তা ব্যবস্থা করেছেন বলে জানা গিয়েছে।

Related articles

মিলল অর্থ দফতরের ছাড়: এবার নির্দিষ্ট অ্যাকাউন্টে পৌঁছে যাবে DA

বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের সরকারি কর্মী থেকে অবসরপ্রাপ্তদের ডিএ মেটানোর ঘোষণা করেছিল রাজ্য সরকার। বকেয়া ডিএ যাতে দ্রুত...

রাজনৈতিক সংঘর্ষের জের! কমিশনের নির্দেশে সাসপেন্ড বাসন্তী থানার আইসি

বাসন্তীর রাজনৈতিক হিংসায় কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের (Election Commission)। দায়িত্বে গাফিলতির অভিযোগে বাসন্তী থানার আইসি (IC) অভিজিৎ পালকে...

ডেমোক্রেসি ভ্যানিশ করেছে বিজেপি, এখনও পর্যন্ত ফার্স্ট সাপ্লিমেন্টারি লিস্ট নেই: হুঙ্কার তৃণমূল সুপ্রিমোর

কী ভেবেছ, ভ্যানিশ কুমারের নামে ওয়াশিং মেশিন চালাবে? বিহিত এর হবেই। মনে রাখবেন ধর্মের কল বাতাসে নড়ে। শুক্রবার...

হার্দিকের প্রতিশ্রুতি পূরণ, আইপিএলের আগে মাঠকর্মীদের দিলেন আর্থিক পুরস্কার

কথা রাখলেন হার্দিক পাণ্ডিয়া(Hardik Pandya)। বিশ্বকাপের আগে গভীর রাত পর্যন্ত অনুশীলনের সময় যাঁরা নিঃশব্দে পাশে দাঁড়িয়েছিলেন, সেই মুম্বইয়ের...