Sunday, March 29, 2026

সংবিধান দিবসে বিধানসভায় থাকছেন রাজ্যপাল ধনকড়

Date:

Share post:

২৬ নভেম্বর সংবিধান দিবস পালন করছে রাজ্য বিধানসভা। সেই সংবিধান দিবসের অনুষ্ঠানে রাজ্যপালকে আমন্ত্রণ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রেস বিবৃতি দিয়ে ওই অনুষ্ঠানে যোগদান করার কথা জানিয়েছেন খোদ রাজ্যপালই।

আগামী ২৬ও ২৭ নভেম্বর, দু’দিন ধরে সংবিধান দিবস পালন করবে রাজ্য বিধানসভা। এই অনুষ্ঠানকে সামনে রেখে বেশ কিছু সংবিধান বিশেষজ্ঞকে আমন্ত্রণ জানানো হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। কিন্তু এই অনুষ্ঠানে রাজ্যপাল কে আমন্ত্রণ জানানো হবে কিনা সে নিয়ে বিতর্ক শুরু হয়েছিল। অনুষ্ঠানে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে আমন্ত্রণ জানানো হয়। তারপর শুরু হয় জলঘোলা। শুক্রবার বেশি রাতে একটি প্রেস বিবৃতি জারি করে রাজ্যপাল জানান ২৬ নভেম্বর বিধানসভার অধিবেশনে তিনি থাকবেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর গুরুত্ব নিয়ে আলোচনা হবে। আমি মনে করি সংবিধানই দেশের সুপ্রিম আইন। প্রত্যেক নাগরিকের তা মেনে চলা উচিত। বিবৃতিতে রাজ্যপাল রাজ্য সরকারের আমন্ত্রণের কথা শুধু জানাননি, সেইসঙ্গে রাজভবনে সংবিধান দিবস অনুষ্ঠান করার কথা জানিয়ে রাজ্য সরকারের প্রতিনিধিদের আসার আমন্ত্রণ জানিয়েছেন তিনি।

Related articles

RCB vs SRH: ‘বিরাট’ দাপটে হায়দরাবাদকে উড়িয়ে জয়ী আরসিবি 

চ্যাম্পিয়নের মতোই আইপিএল অভিযান শুরু করল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শনিবার আরসিবি ৬ উইকেটে হারিয়েছে সানরাইজার্স হায়দরাবাদকে। তাও আবার...

বেলেঘাটায় শক্তিবৃদ্ধি তৃণমূলের, কুণালের উপস্থিতিতে দলবদল বাম-বিজেপি কর্মীদের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই প্রচারে ঝড় তুলেছেন বেলেঘাটা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ। জনসংযোগের সেই আবহে...

অবাধ ভোটের লক্ষ্যে বেনজির নজরদারি, ‘বুথ ক্যাপচারিং’ রুখতে নয়া দাওয়াই সিইও-র

স্বচ্ছ ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে এ বার বেনজির পদক্ষেপ করতে চলেছে নির্বাচন কমিশন। প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে...

দুই কিস্তি নয়, ৩১ মার্চের মধ্যেই বকেয়া ডিএ একসঙ্গেই মেটানোর নির্দেশিকা রাজ্যের 

বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। পূর্বের নির্দেশে আংশিক পরিবর্তন করে জানানো হয়েছে, ২০১৬...