Thursday, June 4, 2026

২৪১ রানে লিড নিয়ে ডিক্লেয়ার ঘোষণা ভারতের

Date:

Share post:

ঐতিহাসিক পিঙ্ক টেস্টে দুরন্ত সেঞ্চুরি করেছেন ভারত অধিনায়ক বিরাট  কোহলি। কিন্তু তাও চারশো অবধি পৌঁছাতে পারল না ভারত। উলটে সারে তিনশো রানের কাছাকাছি পৌঁছাতেও খোয়াতে হল নটি উইকেট। পিঙ্ক টেস্টের প্রথম দিন যখন ১০৬ রানে ইশান্ত, উমেশ ও মহম্মদ শামির বোলিং দাপটে গুটিয়ে গিয়েছিল বাংলাদেশ, তখন সকলে ধরেই নিয়েছিল যে, রানের পাহাড়ে পৌঁছে যাবে কোহলি ব্রিগেড। কিন্তু তা হল না।

টস জিতে শুক্রবার প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক মোমিনুল হক। কিন্তু তাঁর সেই সিদ্ধান্তের মর্যাদা রাখতে পারেননি দলের ব্যাটসম্যানেরা। তবে ভারতের বিরুদ্ধে বোলিং বিভাগে নিজেদের মান রক্ষা করেছে বাংলাদেশ।

যদিও বাংলাদেশ বোলারদের মোক্ষম জবাব দিয়েছেন কোহলি, তবুও বাকি ভারতীয় ব্যাটসম্যানেরা সেভাবে পিঙ্ক টেস্টে দাগ কাটতে পারলেন না। ব্যর্থ হয়েছেন দলের দুই ওপেনার রোহিত শর্মা ও মায়াঙ্ক আগারওয়াল। তিরিশের গণ্ডি পেরোতে পারেননি তাঁরা। পরবর্তীকালে চেতেশ্বর পূজারা ও অজিঙ্কা রাহানে হাফ সেঞ্চুরি করলেও খেলার হাল আসলে ধরেন ক্যাপ্টেন কোহলিই। তিনি তাঁর টেস্ট কেরিয়ারের ২৭তম সেঞ্চুরি করলেন এই পিঙ্ক টেস্টে। ১৩৬ রানে ত্থমকে যান বিরাট।

কিন্তু তাঁর সাজঘরে ফেরার পর আর কেউই ক্রিজে সেভাবে টিকে থাকতে পারলেন না। পরপর উইকেট হারায় টিম ইন্ডিয়া। অবশেষে নয় উইকেটে যখন দলের স্কোর ৩৪৭, তখন ডিক্লেয়ার ঘোষণা করেন বিরাট। এখন দ্বিতীয় ইনিংস খেলতে নেমেছে বাংলাদেশ। আর নেমেই শূন্য রানে উইকেট হারাল পদ্মা পাড়ের দেশ। তারপর আবার এক উইকেট হারায়। এই মুহূর্তে দলের স্কোর ছয় রানে দুই উইকেট।

Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...