Saturday, March 21, 2026

কলকাতায় দাঁড়িয়ে বলেই কি দাদার ‘বিরাট’ প্রশংসা!

Date:

Share post:

কলকাতায় দাঁড়িয়ে রয়েছেন বলেই কি দাদার প্রশংসা? নাকি দাদা বোর্ড প্রেসিডেন্ট বলে তাঁকে শ্রেষ্ঠত্বের আসনে বসানো? বাংলাদেশকে ঐতিহাসিক পিঙ্ক টেস্টে দুরমুশ করার পর বিরাট কোহলি বললেন, ভারতীয় ক্রিকেটকে এই পর্যায়ে নিয়ে আসার কৃতিত্ব দাদার। আর নিজে বিস্মিত বিগত দুদিন ধরে ভরা ইডেন দেখে। আরও অবাক রবিবার খেলা ঘন্টাখানেক এগোবে না জেনেও প্রায় মাঠ ভরিয়ে দেওয়া দর্শক। সব কৃতিত্ব দাদার। যে বিরাট দাদা বোর্ড প্রেসিডেন্ট হওয়ার সাত দিন বাদে নিজের প্রতিক্রিয়া দিয়েছিলেন!

বিরাট বললেন, ‘আজ দল যেখানে দাঁড়িয়ে তার কৃতিত্ব দাদার। দাদা চাইত দেশের সঙ্গে বিদেশেও আমরা জিতি, ভাল ক্রিকেট খেলি। টিম তৈরি করেছিলেন। মানসিকতা তৈরি করেছিলেন। যা আমরা আজ বয়ে নিয়ে চলেছি।’


স্বাভাবিকভাবেই ভারত অধিনায়ক তাঁর পেস ব্যাটারির প্রশংসা করেছেন। বলেছেন তিনজন তো কাঁপুনি ধরিয়েছে বিপক্ষ টিমে। চোট কাটিয়ে ফিরে আসার জন্য তৈরি বুমরা আর ভুবনেশ্বর। ফলে দল এখন যে কোনও পরিস্থিতির মুখোমুখি হতে প্রস্তুত।

Related articles

ভবানীপুরে কাউন্সিলরদের নিয়ে রবিবাসরীয় সন্ধ্যায় মমতার কর্মিসভা, থাকবেন অভিষেকও

নির্বাচনী ইস্তেহার (TMC manifesto) প্রকাশের পর এবার প্রচার রণকৌশল ঠিক করতে রবিবাসরীয় সন্ধ্যায় কর্মিসভা করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়...

ভারত মহাসাগরে ব্রিটিশ-মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা! 

ভারত মহাসাগরের দিয়াগো গার্সিয়া দ্বীপে (Indian Ocean island of Diego Garcia) অবস্থিত ব্রিটিশ ও মার্কিন যৌথ সামরিক ঘাঁটি...

৭ ঘণ্টা ধরে মাঝআকাশে চক্কর এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমানের, গাফিলতি বুঝতেই অবতরণ দিল্লিতে

এয়ার ইন্ডিয়ার বিমানে ফের যাত্রী দুর্ভোগ।দিল্লি থেকে কানাডার ভ্যাঙ্কুভারের উদ্দেশে অনুমতি ছাড়াই এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই ১৮৫ (Air...

“সৌদি আরবে হাত মেলান, দেশে নাম কাটেন”! SIR ইস্যুতে রেড রোড থেকে মোদিকে তোপ মমতার

''সৌদি আরব গিয়ে হাত মেলান, দুবাইয়েও হাত মিলিয়েছেন। দেশে এলেই নাম কাটার কথা মনে পড়ে"- শনিবার রেড রোডের...