Wednesday, March 4, 2026

রাজ্যের তিন কেন্দ্রের উপনির্বাচন প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রর প্রতিক্রিয়া

Date:

Share post:

রাজ্যের তিন কেন্দ্রের উপনির্বাচন নিয়ে মুখ খুললেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। নিজের ফেসবুকে রাজ্যের তিন কেন্দ্রের উপনির্বাচন নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেছেন,” রাজ্যের তিনটি বিধানসভা- খড়গপুর( সদর), কালিয়াগঞ্জ এবং করিমপুর কেন্দ্রের উপনির্বাচনে যখন বিজেপি ও তৃণমূল সাম্প্রদায়িক উস্কানি এবং মেরুকরণের রাজনীতিকে হাতিয়ার করে প্রচার চালিয়েছে তখন আমরা কংগ্রেস ও বামফ্রন্ট একযোগে জোট প্রার্থীদের হয়ে মানুষের রুটি-রুজির সমস্যা, রাজ্যে অাইনশৃঙ্খলার অবনতি,সাম্প্রদায়িক সৌভ্রাতৃত্ব এবং গণতন্ত্র রক্ষার লড়াই কে সামনে রেখে মানুষের কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করেছি।

অর্থের অপ্রতুলতা, পুলিশ ও প্রশাসনের অসহযোগিতা এসবকে উপেক্ষা করেই আমাদের কর্মীরা তিন কেন্দ্রে রাজনৈতিক লড়াই চালিয়েছেন।

কিন্তু আমরা দেখলাম, যথারীতি আমাদের রাজ্যে আজকের এই উপনির্বাচনও অবাধ ও শান্তিপূর্ণ হলো না। রাজ্য পুলিশ প্রশাসন যেমন নিস্ক্রিয় ছিলেন, তেমনই কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া কেন্দ্রীয় বাহিনীকেও সক্রিয় ভাবে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষার প্রহরী রূপে আমরা দেখতে পেলাম না।

আমরা নির্বাচন কমিশনের কাছে দাবি জানাচ্ছি, নির্বাচনের দিন এমন নিস্ক্রিয় পুলিশ অফিসারদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক,যাতে আগামী দিনে এরাজ্যে যেকোনো নির্বাচনে পুলিশ ও প্রশাসন যথাযথভাবে নিজেদের দায়িত্ব পালনে সজাগ থাকে”।
—সোমেন মিত্র

spot_img

Related articles

রেফারিং থেকে ম্যাচের সময়, ফেডারেশনের বিরুদ্ধে বিস্ফোরক অস্কার

আইএসএলের ম্যাচে এফসি গোয়ার বিরুদ্ধে খেলতে নামছে ইস্টবেঙ্গল। আইএসএলে ইস্টবেঙ্গলের শুরুটা দুর্দান্তভাবে হয়েছিল। কিন্তু তৃতীয় ম্যাচেই ধাক্কা খেয়েছে...

গোপীনাথপুরে শাহর পাল্টা সভা অভিষেকের: প্রকাশ্যে পোস্টার

যে মাঠে সভা করে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সেই মাঠেই পাল্টা সভা করে কড়ায়-গন্ডায় জবাব দেবেন অভিষেক...

পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ শ্রীলঙ্কার উপকূলে! সাবমেরিন হানায় ডুবছে ইরানি জাহাজ

পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ এসে পড়ল একেবারে ভারতের কাছে। প্রতিবেশী দ্বীপ রাষ্ট্র শ্রীলঙ্কার উপকূলের (Sri Lanka Coast) অনতিদূরে...

জমজমাট শচীন পুত্রের প্রাক বিবাহ অনুষ্ঠান, হাজির ক্রিকেট থেকে রাজনীতির নক্ষত্ররা

আগামী ৫ মার্চ দীর্ঘদিনের বান্ধবী সানিয়া চান্দ্রোর সঙ্গে জীবনের ২২ গজে দ্বিতীয় ইনিংস শুরু করছেন অর্জুন তেন্ডুলকর( Arjun...