Sunday, June 21, 2026

‘লাথিটা বিজেপির না জনগণের’! জয়প্রকাশ ইস্যুতে মন্তব্য পার্থের, কটাক্ষ মুকুলকেও

Date:

Share post:

সোমবার উপনির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল করিমপুর। একটি পর্বে দেখা যায় বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদারকে চড়-ঘুষি-লাথি মেরে রাস্তার পাশে ঝোপে ফেলে দিচ্ছে একদল মানুষ। যা নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে রাজনৈতিক মহল। শুরু হয় তৃণমূল-বিজেপি তরজা।

বিকেলে সাংবাদিক বৈঠক করে বিজেপি নেতা মুকুল রায় বলেন, রাজ্যে গণতন্ত্র নেই এই ঘটনা তার জ্বলন্ত উদাহরণ। তাঁর দাবি, বাম আমলেও এমনটা হতো না।

অন্যদিকে, রাজ্যের মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় দাবি করেন, বিজেপি প্রার্থীকে লাথি মারার ঘটনা সম্পূর্ণ সাজানো। নিশ্চিত হারের ভয়ে মানুষের সহানুভূতি আদায় করতে এবং মুখ লুকোতে বিজেপি এই নাটক করেছে।

এরপর তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে এই ব্যাপারে প্রশ্ন করলে তিনি বলেন, ‘লাথিটা কার দেখতে হবে। যারা মেরেছে, তারা বিজেপির লোক না জনগণ তা জানতে হবে।’ তিনি আরও বলেন, ‘ওরা তো ভোট দিতেই জানে না। স্ত্রীকে নিয়ে গিয়েছে ভোট দেওয়াতে।’

এদিন পার্থ চট্টোপাধ্যায় মুকুল রায়কেও কটাক্ষ করেন। তিনি বলেন, ‘ নিশ্চিত হারবে জেনে কাচরাবাবু সাংবাদিক বৈঠক করতে বসেছেন।’

Related articles

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...