Sunday, April 12, 2026

খালেদা জিয়ার মুক্তির দাবিতে উত্তপ্ত হাইকোর্ট চত্বর

Date:

Share post:

খালেদা জিয়ার মুক্তির দাবিতে উত্তেজনা ছড়াল ঢাকার হাইকোর্ট চত্বরে। বিএনপি চেয়ারপার্সনের মুক্তি চেয়ে এদিন বিক্ষোভ দেখায় বিএনপিপন্থী একটি সংগঠন। জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দল নামের ওই সংগঠনটির প্রেসক্লাবে একটি অনুষ্ঠান করার কথা ছিল। অনুষ্ঠানের পরেই হাইকোর্টের সামনে বিক্ষোভ প্রদর্শন করে ওই সংগঠন।

পুলিশ সূত্রে খবর, দুপুরে আচমকা হাইকোর্ট এলাকায় মিছিল করে গিয়ে অবস্থানে বসে পড়েন প্রজন্ম দলের সদস্যরা। এসময় হাইকোর্টের মূল প্রবেশপথ থেকে মাজার গেট পর্যন্ত এলাকা কার্যত স্তব্ধ হয়ে যায়। বিক্ষোভকারীদের হাতে খালেদা জিয়ার মুক্তির দাবি ছাড়াও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ লেখা প্ল্যাকার্ড, ফেস্টুন ছিল। যান চলাচল ব্যাহত হওয়ায় তাদের সেখান থেকে সরাতে গেল পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাধে। অভিযোগ, পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়েন বিক্ষোভকারীরা। তাঁদের ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাসের শেল ফাটায় পুলিশ। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

Related articles

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ...

‘গণতন্ত্রের শত্রু’ বিজেপি! গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠল গণমঞ্চ

বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণ এবং বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সরব হলো ‘দেশবাঁচাও গণমঞ্চ’। শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার বাগবাজারে আয়োজিত...

বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ১৩ এপ্রিলের মধ্যে এসওপি জমার নির্দেশ অর্থ দফতরের

শিক্ষক ও সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও গতিশীল করতে কড়া পদক্ষেপ করল...