Monday, June 15, 2026

বই পড়লে কফি ফ্রি!

Date:

Share post:

স্মার্টফোন, ইন্টারনেটের যুগে বই পড়ার অভ্যাস কমছে। এমনকী খোদ প্রধানমন্ত্রীও তাঁর বেতার অনুষ্ঠানে বলেন, গুগল আসায় বই কম পড়া হচ্ছে। একসময় যে গ্রন্থাগারগুলিতে বই নেওয়ার জন্য লাইন পড়ত, সেগুলিই এখন ধুঁকছে। ক্যাফে বা রেস্তোরাঁ-তে স্মার্টফোন হাতে ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা সেলফি তুলতে ব্যস্ত থাকেন বেশিরভাগ লোক। বইয়ের প্রতি ঝোঁক কমছে। পড়ার অভ্যাস ফিরিয়ে আনতে অভিনব উদ্যোগ নিয়েছে বোলপুরের পঞ্চব্যঞ্জন রেস্টুরেন্ট ও ক্যাফে। সেখানে বই পড়লেই কফি ফ্রি। একটি গ্রন্থাগার তৈরি করা হয়েছে রেস্টুরেন্টের মধ্যেই। রবিবার, এর উদ্বোধন করেন বিশ্বভারতীর বাংলাদেশ ভবনের অধ্যাপক মানবেন্দ্র মুখোপাধ্যায়। ছিলেন সাহিত্যিক সুশোভন অধিকারী।

নব প্রজন্মের কাছে বইকে আকর্ষনীয় করে তুলতেই বোলপুরের রেস্তোরাঁটির এমন অভিনব সিদ্ধান্ত। কর্ণধার তাপস মল্লিক বলেন, “নব প্রজন্মকে বই হাতে দেখাটাই বিরল হয়ে উঠেছে৷ তাই বই পড়ার রেওয়াজ ফিরিয়ে আনতে এই উদ্যোগ নিয়েছি।”

বোলপুর নেতাজি মার্কেটের কাছে এই রেস্তোরাঁর মেনুতে দেখা যাচ্ছে কফির দাম ৪০ টাকা। কিন্তু ক্যাফতে বসে বই পড়লেই এই কফি মিলছে সম্পূর্ণ বিনামূল্যে। রেস্তোরাঁর গ্রন্থাগারে রয়েছে শিশু সাহিত্য থেকে শুরু করে কবিতা, গল্প, উপন্যাস, জীবনী, প্রবন্ধ বিভিন্ন বিষয়ের বই। বই পড়লেই বিনামূল্যে কফির এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শিক্ষাপ্রেমী মানুষ।

Related articles

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...