Sunday, April 12, 2026

পেঁয়াজ-সহ অন্যান্য সব্জির কালোবাজারি রুখতে বাজারে হানা টাস্ক ফোর্সের

Date:

Share post:

পেঁয়াজ-সহ কাঁচা সব্জির আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি রুখতে সল্টলেকে সিএ এবং সিকে-সহ বিভিন্ন বাজারে হানা দিল রাজ্য সরকারের টাস্ক ফোর্স।

সল্টলেক-এর বিভিন্ন বাজারে সব্জির অত্যধিক মূল্য বৃদ্ধির অভিযোগ উঠছিল। সল্টলেক অভিজাত এলাকা হওয়ায় ব্যবসায়ীরা বাজারমূল্য থেকে অনেক বেশি মূল্যে বিক্রি তা করছে। এদিন দেখা যায় সল্টলেক সিএ এবং সিকে বাজারের ব্যবসায়ীরা বাজার মূল্যের চেয়ে অনেকে বেশি দামে পেঁয়াজ বিক্রি করছে। অন্যান্য সব্জির মূল্যও অত্যাধিক বেশি।

টাস্ক ফোর্সের অফিসাররা ব্যবসায়ীদের কাছে জানতে চান, কোথা থেকে সব্জি আনা হচ্ছে এবং কত টাকা বেশি নিয়ে বিক্রেতারা বিক্রি করছে। অত্যাধিক মূল্য আটকাতে পুলিশকেও নজরদারির চালাতেও বলা হয়।

বিক্রেতাদের অভিযোগ সল্টলেকের বিভিন্ন জায়গায় অস্থায়ী সব্জির দোকান হওয়ার কারণে স্থায়ী ব্যবসায়ীরা ব্যবসায় মার খাচ্ছেন, সেই কারণে বাজার মূল্যের থেকে বেশি দরে বিক্রি করতে হচ্ছে। বিধাননগর পৌরনিগমের বারবার অভিযোগ জানালেও কোনও কাজ হয়নি।

আরও পড়ুন-ফের মহা-নাটকীয় মোড়: ইস্তফা অজিতের, সম্ভাবনা ফড়নবিশেরও

 

Related articles

বিহারে মহিলাদের থেকে টাকা ফেরত চাইছে বিজেপি! বিস্ফোরক অভিযোগ মমতার

নির্বাচনের আগে বাংলায় এসে প্রতিশ্রুতির ফোয়ারা ছোটাচ্ছে বিজেপি। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মস্তিষ্কপ্রসূত প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারের...

আগামী বছরও SIR হবে না গ্যারান্টি কি? সারাভারত ডিলিটেড ভোটারদের সংগঠন গড়ার পরামর্শ পরাকলার

এর আগেও SIR হয়েছে। কিন্তু সেখানে কোনও সমস্যা হয়নি। নথি নিয়ে ছোটাছুটি করতে হয়নি সাধারণ মানুষকে। কিন্তু এবারের...

আশা নেই, স্মৃতিচারণায় তারকারা

রবিবার সকালে ভারতীয় সঙ্গীত জগতে নক্ষত্রপতন। না ফেরার দেশে চলে গেছেন প্রবাদপ্রতিম গায়িকা আশা ভোঁসলে (Asha Bhosle)। মুম্বইয়ের...

বৈঠকে অনুমতি দিচ্ছিল না! কমিশনের মহিলা-হয়রানি, কাঞ্চন-জায়ার অসম্মানে সরব মমতা

নির্বাচনের আগে রাজ্যে যেভাবে প্রশাসনিক ও পুলিশের শীর্ষ থেকে নিচুস্তর পর্যন্ত বদল করেছে নির্বাচন কমিশন, তা যে নির্বাচনে...