Monday, June 15, 2026

ছেলে-মেয়ের ভুয়ো ট্যুইটার অ্যাকাউন্ট, ক্ষুব্ধ লিটল মাস্টার

Date:

Share post:

ছেলে অর্জুন এবং মেয়ে সারার নামে ভুয়া অ্যাকাউন্ট আর তাতে চটেছেন লিটল মাস্টার শচীন তেন্ডুলকার। অবিলম্বে ট্যুইটার ইন্ডিয়াকে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছেন তিনি। ভুয়া অ্যাকাউন্ট দেখা যাচ্ছে ২০১৮ সালের জুন মাস নাগাদ অর্জুন এর নামে একটি অ্যাকাউন্ট খোলা হয়। সেই অ্যাকাউন্টের ফলোয়ার সংখ্যা তিন হাজারের বেশি। শচীন জানাচ্ছেন তাঁর ছেলে বা মেয়ের নামে কোনও ট্যুইটার অ্যাকাউন্ট নেই। নিজের ট্যুইটার অ্যাকাউন্টে লিখেছেন, অর্জুন ও সারার নামে ভুয়া অ্যাকাউন্টের মাধ্যমে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিদ্বেষমূলক পোস্ট করা হচ্ছে। এরজন্য ট্যুইটার ইন্ডিয়াকে বলছি, যত দ্রুত সম্ভব অ্যাকাউন্ট বন্ধ করা হোক। অ্যাকাউন্টটিতে বল হাতে অর্জুনের ছবি রয়েছে। এবং কভার ফটোতে রয়েছে লর্ডসে দাঁড়ানো অর্জুনের ছবি। লেখা হয়েছে ‘অফিশিয়াল লেফট হ্যান্ড মিডিয়াম পেসার সান অফ গড’। অর্জুন ইতিমধ্যেই মুম্বাইয়ের অনূর্ধ্ব 16-19 বিভাগে খেলেছেন এছাড়া গত বছর শ্রীলঙ্কার বিরুদ্ধে দুটি চারদিনের ম্যাচ খেলেছেন।

Related articles

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...