Saturday, April 4, 2026

ফের কড়া দাওয়াই অনুব্রতর

Date:

Share post:

প্রকাশ্য মঞ্চ থেকে জমি মাফিয়াদের বিরুদ্ধে কড়া দাওয়াইয়ের নিদান দিলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। রূপপুর গ্রাম পঞ্চায়েতের বেশিরভাগ জমি ভেস্টেড ল্যান্ড হওয়া সত্ত্বেও তৃণমূল নেতৃত্ব জমিগুলি অবৈধভাবে বিক্রি করে ফেলছেন বলে অভিযোগ তোলেন দলেরই এক কর্মী। সোমবার, বোলপুর ডাকবাংলা মাঠে তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলন ছিল। সেখানই এই অভিযোগ ওঠে। অনুব্রত মণ্ডল বলেন, কোনও গরিব মানুষের জমি কাড়া যাবে না। যে আমলেই জমি পান না কেন, কারও জমি কাড়া যাবে না। কোনও তৃণমূল কর্মী যদি এরকম কাজ করেন, তাহলে তাঁর বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানিয়ে নাম তাঁর কাছে দিতে বলেন অনুব্রত মণ্ডল। এর পাশাপাশি, গোষ্ঠীদ্বন্দ্ব বন্ধ করে একত্রে তৃণমূল নেতা-কর্মীদের কাজ করার নির্দেশ দিয়েছেন বীরভূমের কেষ্টদা।

Related articles

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...