Saturday, April 4, 2026

মমতা যাই বলুন, হায়দরাবাদ এনকাউন্টারকে সমর্থন তৃণমূলের মিমি, নুসরৎ, দেবের

Date:

Share post:

তৃণমূলনেত্রী মমতা ব্যানার্জি হায়দরাবাদ এনকাউন্টার নিয়ে বলেছেন, আইন হাতে তুলে নেওয়া ঠিক নয়। আইনের কাঠামোর মধ্যে থেকেই অপরাধীর দ্রুত শাস্তির ব্যবস্থা করতে হবে। কিন্তু ধর্ষক-এনকাউন্টার ইস্যুতে মমতার বক্তব্যের উল্টো সুর তাঁর দলেরই নবাগত নেতা-নেত্রীদের গলায়। তৃণমূল সাংসদ দেব, মিমি, নুসরৎ তিনজনই উচ্ছ্বসিত পুলিসি এনকাউন্টারে চার ধর্ষক খুনের ঘটনায়। দেব এই কাজের জন্য হায়দরাবাদ পুলিসের প্রশংসা করেছেন। মিমি বলেছেন, অবশেষে তরুণীর আত্মা শান্তি পেল। হায়দরাবাদ পুলিসকে নিয়ে জনতার উচ্ছ্বাসের ভিডিও শেয়ার করেছেন মিমি। অন্যদিকে নুসরতের প্রতিক্রিয়া, এই অপরাধীদের বেঁচে থাকার অধিকার নেই। শাস্তি দেওয়ার জন্য কাউকে না কাউকে তো এগিয়ে আসতে হবে!

Related articles

বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দলই খুনের অভিযোগ করে! বারাবনিতে পদ্মপ্রার্থীকে তীব্র নিশানা অভিষেকের, সিলিকোসিস আক্রান্তের আশ্বাস

বারাবনি বিধানসভায় দলীয় প্রর্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...