Saturday, March 21, 2026

মুখ্যমন্ত্রীর উদ্যোগ,’সুফল বাংলা স্টল’-এ মিলবে ৫৯ টাকায় পেঁয়াজ

Date:

Share post:

পেঁয়াজের দাম যেভাবে ঊর্ধ্বমুখী তাতে সাধারণ মানুষের চোখে রীতিমতো জল। এই দাম নিয়ন্ত্রণে রাজ্য সরকার বিশেষ টাস্কফোর্স গঠন করেছে। টাস্কফোর্সের সদস্যরা বিভিন্ন বাজার পরিদর্শন করছেন এবং পেঁয়াজের দাম যাতে একটা নির্দিষ্ট সীমার মধ্যে রাখা যায় তার চেষ্টা করছেন। কিন্তু তাতেও কাজের কাজ কিছু হচ্ছে না। বরং পেঁয়াজের দাম এখন সেঞ্চুরি ছাড়িয়ে ২০০ টাকা ছুঁই ছুঁই । তাই পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে এবার সরাসরি হস্তক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর উদ্যোগে সাধারণ মানুষ এখন পেঁয়াজ কিনতে পারবেন প্রতি কেজি ৫৯ টাকায়। নিশ্চয়ই ভাবছেন কোথায় পাওয়া যাবে এই দামে পেঁয়াজ? ‘সুফল বাংলা স্টল’-এ মিলবে ৫৯ টাকায় পেঁয়াজ । রাজ্য সরকারের বক্তব্য, এর ফলে কিছুটা হলেও স্বস্তি মিলবে সাধারণ মানুষের।
কয়েকদিন আগেও পেঁয়াজের দাম ছিল ১০০ টাকারও বেশি। টাস্ক ফোর্সের নজরদারির ফলে কোথাও কোথাও দাম একটু কমেছে বলে সামান্য স্বস্তি পাচ্ছিলেন ক্রেতারা।বিক্রেতারা বলছিলেন, নতুন পেঁয়াজ আসায় কমছে দাম। টাস্ক ফোর্সের তরফে দোকানগুলিতে দামের তালিকা টাঙানোর নির্দেশ দেওয়া হয়েছিল।কিন্তু এখন অবস্থাটা তথৈবচ। কারণ পেঁয়াজ ছাড়িয়েছে ১৫০ এর মাইলস্টোন। এখন দেখার ‘সুফল বাংলা স্টল’-এর কতটা স্বস্তি মেলে মধ্যবিত্তের হেঁসেলে ।

Related articles

৭ ঘণ্টা ধরে মাঝআকাশে চক্কর এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমানের, গাফিলতি বুঝতেই অবতরণ দিল্লিতে

এয়ার ইন্ডিয়ার বিমানে ফের যাত্রী দুর্ভোগ।দিল্লি থেকে কানাডার ভ্যাঙ্কুভারের উদ্দেশে অনুমতি ছাড়াই এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই ১৮৫ (Air...

“সৌদি আরবে হাত মেলান, দেশে নাম কাটেন”! SIR ইস্যুতে রেড রোড থেকে মোদিকে তোপ মমতার

''সৌদি আরব গিয়ে হাত মেলান, দুবাইয়েও হাত মিলিয়েছেন। দেশে এলেই নাম কাটার কথা মনে পড়ে"- শনিবার রেড রোডের...

একই চাঁদ দেখে পালন হয় ইদ – করবাচৌথ, রেডরোড থেকে বাংলার সম্প্রীতি অটুট রাখার বার্তা অভিষেকের 

আকাশের যে চাঁদ দেখে ইদ হয়, সেই চাঁদ দেখে পালন করা হয় করবাচৌথও। এক মাসের রমজান শেষে আজ...

রেড রোড থেকে লাল মসজিদ, বৃষ্টি মাথায় ইদের সকালে মানুষের পাশে মমতা-অভিষেক

পবিত্র ইদের (Eid) সকালে বৃষ্টি মাথায় নিয়ে কলকাতার রেড রোডে উপস্থিত হন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...