Friday, June 19, 2026

ফের ট্যুইট, ফের নীতিশের সমালোচনায় প্রশান্ত কিশোর, বিচ্ছেদ কি আসন্ন ?

Date:

Share post:

নাগরিকত্ব সংশোধনী বিল বা CAB-কে রাজ্যসভাতেও সমর্থন করায় ফের মুখ খুললেন প্রশান্ত কিশোর। JDU-সুপ্রিমো নীতিশ কুমারের দলের সর্বভারতীয় সহ-সভাপতি তথা ভোটগুরু প্রশান্ত কিশোর বুধবার এক ট্যুইটে লিখেছেন, “রাজ্যসভায় নাগরিকত্ব সংশোধনী বিলের পক্ষে ভোট দিতে সম্মত হয়ে নীতিশ কুমার বিহারের ভোটারদের প্রতি বিশ্বাসঘাতকতা করলেন”।

গত সোমবার লোকসভায় JDU এই বিল সমর্থন করার পরেও প্রশান্ত কিশোর তাঁর নিজের দলের নেতৃত্বেরই কড়া সমালোচনা করেছিলেন৷ নাগরিকত্ব বিল নিয়ে JDU- সুপ্রিমো নীতিশ কুমারের বিরুদ্ধে তাঁরই দলের জাতীয় সহ সভাপতির এই ধারাবাহিক আক্রমণকে নিয়ে জল্পনা এখন তুঙ্গে ৷

তাহলে কি প্রশান্ত কিশোরের সঙ্গে নীতিশ কুমারের বিচ্ছেদ পাকা ? ট্যুইটে প্রশান্ত কিশোর নীতিশকে মনে করিয়ে দিয়েছেন, ২০১৫ সালে বিহার বিধানসভার ভোটে RJD এবং কংগ্রেসের সঙ্গে জোট করে নীতিশ কুমারের জয় এসেছিল। ফের ২০১৭ সালে তিনি লালুপ্রসাদের RJD এবং কংগ্রেসের হাত ছেড়ে বিজেপির হাত ধরেছিলেন। লোকসভায় JDU সাংসদরা এই বিলের পক্ষে ভোট দেওয়ায় দুঃখপ্রকাশ করেন প্রশান্ত কিশোর ওরফে পিকে। তিনি ট্যুইটে লিখেছিলেন, দেখে খারাপ লাগছে ধর্মের ভিত্তিতে যে নাগরিকত্ব বিল নিয়ে আসা হয়েছে তাতে সমর্থন করছে JDU। বুধবার রাজ্যসভায় এই বিল পেশের সময় ফের প্রশান্ত কিশোরের এই ট্যুইটে দলের সঙ্গে তাঁর সংঘাতই দেখছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন-অবসরপ্রাপ্ত বিচারপতির অধীনে এনকাউন্টার মামলার তদন্তের প্রস্তাব শীর্ষ আদালতের

Related articles

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...

ঋতব্রতর সঙ্গে সাক্ষাতের পরই জেলা সভাপতির পদ থেকে ইস্তফা নরেন্দ্রনাথের!

যত সময় যাচ্ছে চওড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন। এবার একদিনে তিন পদত্যাগ। শুক্রবার সকালে গৌতম দেব (Goutam Deb)...

হাসিমারায় শিশু মৃত্যুতে আর্থিক সহায়তা ঘোষণা, নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রীর

উত্তরবঙ্গের ভয়াবহ দুর্যোগ পরিস্থিতি নিয়ে নবান্নে (Nabanna) সাংবাদিক বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। তিনি জানিয়েছেন, শুক্রবার...