Friday, June 19, 2026

‘রিস্যাট-২বিআর-১’ কে পৃথিবীর কক্ষপথে পাঠাল ইসরো, সঙ্গে আরও ৯ বিদেশি উপগ্রহ

Date:

Share post:

বুধবার বিকেল সাড়ে তিনটে নাগাদ অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে পিএসএলভি-সি-৪৮ রকেটের পিঠে চাপিয়ে রিস্যাট-২বিআর-১-কে পাঠানো হল কক্ষপথে। ইসরো সূত্রে খবর, উপগ্রহটিকে কক্ষপথে পাঠানোর ৫ মিনিটের মধ্যেই একের পর এক ৯টি বিদেশি উপগ্রহকে তাদের নির্দিষ্ট কক্ষপথগুলিতে পাঠাতে পেরেছে পিএসএলভি-সি-৪৮। উপগ্রহটি প্রাকৃতিক দুর্যোগের মোকাবিলায় কাজে লাগবে। গোয়েন্দা উপগ্রহটির ওজন ৬২৮ কিলোগ্রাম। এই রিস্যাট-২বিআর-১ উপগ্রহটি সেনাবাহিনীর কাজে তো লাগবেই সঙ্গে কাজে লাগবে কৃষি ও বনসৃজনে।

ইসরোর তরফ থেকে জানানো গিয়েছে, বুধবার বিকেল সাড়ে তিনটে নাগাদ উপগ্রহটি উৎক্ষেপণ করা হয়। উৎক্ষেপণের ১৬ মিনিটের মধ্যেই রিস্যাট-২বিআর-১ গোয়েন্দা উপগ্রহটিকে পৃথিবীর ৫৭৬ কিলোমিটার উপরের কক্ষপথে ঢুকিয়ে দেয় ৪৪.৪ মিটার উঁচু পিএসএলভি-সি-৪৮। উপগ্রহটি পাঁচ বছর ধরে কাজ চালাবে।

Related articles

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...

ঋতব্রতর সঙ্গে সাক্ষাতের পরই জেলা সভাপতির পদ থেকে ইস্তফা নরেন্দ্রনাথের!

যত সময় যাচ্ছে চওড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন। এবার একদিনে তিন পদত্যাগ। শুক্রবার সকালে গৌতম দেব (Goutam Deb)...