Saturday, April 4, 2026

হায়দরাবাদ এনকাউন্টার কাণ্ডে তদন্ত কমিশন গঠন

Date:

Share post:

হায়দরাবাদের এনকাউন্টার কাণ্ডে গঠিত হল তদন্ত কমিশন। সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বিএস শিরপুরকরের নেতৃত্বাধীন তিন সদস্যের কমিশন গঠন করা হয়েছে। ৬ মাসের মধ্যে এই তদন্তের রিপোর্ট জমা দিতে হবে। হায়দরাবাদে থেকেই কাজ চালবে কমিশন। তদন্ত কমিশনের সব খরচ বহন করবে তেলেঙ্গানা সরকার।
৬ ডিসেম্বর ভোররাতে হায়দরাবাদের তরুণী পশু চিকিৎসককে গণধর্ষণ ও খুনের ঘটনায় ধৃত ৪ অভিযুক্তর এনকাউন্টারে মৃত্যু হয়। সাইবারাবাদের পুলিশ কমিশনার সাজ্জনার জানান, ঘটনার পুনর্নির্মাণের জন্য ঘটনাস্থলে নিয়ে গেলে, সেখান থেকে পালাতে যায় ৪ অভিযুক্ত। পুলিশের উপর হামলা চালায় তারা। আত্মরক্ষার্থে গুলি চালায় পুলিশ। ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। এরপরে, সাইবারাবাদ ও হায়দরাবাদ পুলিশকে অভিনন্দনে ভরিয়ে দেন বেশিরভাগ মানুষ। কিন্তু এর বিরুদ্ধেও আওয়াজ ওঠে। অভিযোগ ওঠে সাজানো এনকাউন্টারের। জনস্বার্থ মামলা দায়ের হয় সুপ্রিম কোর্টে। সেখানেই শীর্ষ আদালত জানায়, একজন প্রাক্তন বিচারপতির অধীনে তদন্ত কমিশন গঠন করে এই অভিযোগের তদন্ত হবে। সেই মতোই তিন সদস্যের কমিশন গঠিত হয়েছে। বিএস শিরপুরকর ছাড়াও কমিশনে রয়েছেন বোম্বে হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি ও প্রাক্তন শীর্ষ স্থানীয় আধিকারিক।

Related articles

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...