Tuesday, June 16, 2026

রাজ্যের বহু জেলায় বন্ধ করা হলো ইন্টারনেট

Date:

Share post:

নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে রাজ্যে শুরু হওয়া বিক্ষোভের জেরে বহু জেলার ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হলো। এখনও পর্যন্ত খবর, ইন্টারনেট বন্ধ রাখার কথা জানানো হয়েছে মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর ও হাওড়া জেলায়। এই জেলাগুলি ছাড়াও উত্তর 24 পরগনার বারাসত ও বসিরহাট মহকুমা এবং দক্ষিণ 24 পরগনার বারুইপুর ও ক্যানিং মহকুমাতেও বন্ধ ইন্টারনেট।

গত 3 দিন ধরেই রাজ্যের বহু এলাকা উত্তপ্ত হয়ে উঠেছে CAA-কে কেন্দ্র করে। এই পরিস্থিতির জেরে প্রশাসনের তরফে জানানো হয়েছে, অতি সক্রিয় সাম্প্রদায়িক শক্তিকে হিংসা ছড়ানোর জন্য উস্কানি দেওয়া এবং বিশৃঙ্খলা সৃষ্টি করতে মদত দেওয়া হচ্ছে।প্রশাসনিক বিবৃতিতে বলা হয়েছে, এই অশান্ত পরিস্থিতির মোকাবিলার জন্যই ইন্টারনেট বন্ধ রাখা হয়েছে মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর ও হাওড়া জেলায়।

Related articles

মোদির ‘মালিক’ আদানিকে চোখ রাঙালে মূল্য চোকাতেই হবে, বিষোদ্গার কংগ্রেসের

আদানিকে চোখ রাঙাবে, কার সাধ্যি! সে শত্রু হোক বা বন্ধু... আদানির (Goutom Adani) দিকে চোখ তুলে তাকালে, তাঁকে...

মাটি চুরির অভিযোগ! অভিষেকের বিরুদ্ধে ডায়মন্ড হারবার থানায় FIR

'মাটি চুরি'র অভিযোগ! এবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিরুদ্ধে ডায়মন্ড হারবার থানায় FIR দায়ের...

নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেকের কাছে লিপস অ্যান্ড বাউন্ডসের তথ্য তলব ইডির 

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার প্রায় সাড়ে ১১ ঘণ্টা ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) জিজ্ঞাসাবাদের পর এবার লিপস...

নেইমারকে নিয়ে বাড়ছে আশঙ্কা, চোটের উদ্বেগের মধ্যেই দিলেন সুখবর

মরক্কোর বিরুদ্ধে ড্র করে বিশ্বকাপের(World Cup) শুরুটা ভালো হয়নি ব্রাজিলের(Brazil) । গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে নামার আগে ধাক্কা...