Sunday, April 5, 2026

‘সংখ্যাগরিষ্ঠ’ দল 50 শতাংশ ভোটও পায়নি, সতর্কবার্তা প্রণব মুখোপাধ্যায়ের

Date:

Share post:

“নির্বাচনে ভোটদাতারা স্রেফ একটি রাজনৈতিক দলকে একটি ‘স্থায়ী’ সরকার গড়ার অধিকার দেয়৷ 1952 থেকে বিভিন্ন দলকে ‘শক্তিশালী সংখ্যাগরিষ্ঠতা’ দিয়েছে জনতা, কিন্তু কোনও দল 50 শতাংশ ভোটই পায়নি৷ তাই একে দেশের সংখ্যাগরিষ্ঠ মতদাতার মতামত বলা যায় না৷”

নাগরিকত্ব আইন নিয়ে বিক্ষোভ চলাকালীনই এ কথা জানালেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়৷ দিল্লিতে ‘অটল বিহারি বাজপেয়ী দ্বিতীয় স্মারক বক্তৃতা’-য় প্রাক্তন রাষ্ট্রপতি বলেন, “নির্বাচনে গাণিতিক সংখ্যাগরিষ্ঠতা স্থায়ী সরকার গড়ার অধিকার দেয়। জনপ্রিয় সংখ্যাগরিষ্ঠতা, সংখ্যাগরিষ্ঠের সরকার হয়ে উঠতে দেয় না। এটাই সংসদীয় গণতন্ত্রের বার্তা এবং সারাংশ”।

প্রাক্তন রাষ্ট্রপতি উল্লেখ করেন যে, 1952 থেকে বিভিন্ন দলকে ভোটাররা শক্তিশালী সংখ্যাগরিষ্ঠতা দিয়েছে জনতা, কিন্তু কোনও দলই 50 শতাংশ ভোটও পায়নি।

গত লোকসভা নির্বাচনে মোট ভোটের 38 শতাংশ ভোট পেয়েছে বিজেপি৷ এখনও পর্যন্ত সবচেয়ে বেশী ভোট পাওয়ার রেকর্ড রয়েছে কংগ্রেসের৷ 1989 সালে কংগ্রেস 39.5 শতাংশ ভোট পেয়েছিল। বর্তমানে লোকসভায় বিজেপির আসন সংখ্যা 303, কংগ্রেসের দখলে রয়েছে 52টি।

Related articles

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...