Sunday, June 21, 2026

ফুটপাত, অন্ধকার তাঁবু, ফুচকা বিক্রি, যশস্বী বদলে দিল আইপিএল ইতিহাস

Date:

Share post:

ঠিক ছয় দিন আগের কথা। ‘এখন বিশ্ববাংলা সংবাদ’-এর বিশেষ খবর ছিল যশস্বী জয়সওয়ালকে নিয়ে। শিরোনাম ছিল এই রকম — ‘প্রত্যেক ঘরের সন্তানের আদর্শ হোক সতেরোর যশস্বী।’ সেই যশস্বী, যে মুম্বইয়ের রাস্তায় তাঁবু খাটিয়ে থাকত। বাথরুম, আলো ছিল না তার তাঁবুতে। দু’বেলার খাবার জোগাড় করতে ফুচকা বিক্রি করতে হতো সকাল বিকেল। কিন্তু ক্রিকেটের স্বপ্ন দেখা ছাড়েনি। সদ্য সুযোগ পেয়েছিল অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ দলে। সব চেয়ে কম বয়সে মুম্বইয়ের হয়ে হাঁকিয়েছিল ডবল।সেঞ্চুরি। এবার তার ভাগ্যের চাকাটাই ঘুরে গেল।

সৌজন্যে আইপিএল। এবার কলকাতার আইপিএল নিলামে রাজস্থান রয়্যালস কিনে নিল যশস্বীকে। এবং কত টাকায় শুনলে চোখ কপালে উঠতে বাধ্য। ২কোটি ৪০লক্ষ টাকায়। এদিন সারাদিন চোখ ছিল মোবাইলে। নামটা দেখার পর উচ্ছ্বাস চেপে রাখেনি। কিন্তু শচীন অন্ত প্রাণ যশস্বী বলছে, আজ খুশির দিন আমার আজাদ ময়দানের মানুষের। ওদের জন্যই তো এতদিন ক্রিকেটটা খেলতে পেরেছি। এখন আরও মন দিয়ে খেলতে হবে। সামনে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপও আছে। সব জায়গাতেই রান করতে হবে। আশা করি আমার বাবার অভাব ঘোচাতে পারব। আর মনে হয় ফুচকা বিক্রি করতে হবে না। শুধু ক্রিকেটটাই খেলতে পারব।

Related articles

‘টোটাল ফুটবল’, উৎপল সিনহার কলম

টোটাল ফুটবলের মৃত্যু নেই। রূপকথা নয়, এটা একটা দর্শন। যতদূর জানা যায় এই দর্শনের স্রষ্টা রাইনাস মিশেল। ১৯৭৪...

উদোর পিন্ডি বুধোর ঘাড়ে! ‘নাম-বিভ্রাট’ নিয়ে মুখ্যমন্ত্রীকে কী অনুরোধ কুণালের

শহরের সুপরিচিত ‘সোহরাবর্দি অ্যাভিনিউ’ (Suhrawardy Avenue)-এর নাম বদলে ‘গোপাল মুখার্জি রোড’ (Gopal Mukherjee Road) করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা...

দিল্লি বিমানবন্দরে ৪৫ মিনিট আটকে রইল প্রধানমন্ত্রীর কনভয়, কিন্তু কেন?

ভিভিআইপি সংস্কৃতির চিরাচরিত প্রথা ভেঙে পরীক্ষার্থীদের সুবিধার্থে এক নজিরবিহীন সিদ্ধান্ত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতা সফর শেষ করে...

বিমানবন্দরে অস্ত্র হাতে ঢোকা ব্যক্তি কে, হামলার নেপথ্যে কারা? ছবি পোস্ট করে ‘প্রমাণ’ অভিষেকের

তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দিল্লি থেকে ফেরার দিন বিমানবন্দরে অস্ত্র হাতে ঢোকা ব্যক্তি আসলে কে? কারা ছিল...