Monday, April 6, 2026

মৌলানা আবুল কালাম আজাদ খেতাব পাবেন দ্রোণাচার্য

Date:

Share post:

ফুটবলার ও কোচ হিসেবে অনেক স্বীকৃতি পেয়েছেন দ্রোণাচার্য সৈয়দ নঈমুদ্দিন। এবার মৌলানা আবুল কামাল আজাদ খেতাব দেওয়া হবে তাঁকে। দেশের প্রথম শিক্ষামন্ত্রী ও স্বাধীনতা সংগ্রামী মৌলানা আবুল কালাম আজাদের ১৩১ তম জন্মবার্ষিকীতে, তাঁর নামাঙ্কিত খেতাবে ভূষিত করা হবে তাঁকে। পশ্চিমবঙ্গ সরকারের সংখ্যালঘু ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা এডুকেশনের কর্তারা তাঁকে নির্বাচিত করেছেন।সবুজ মেরুন ও লাল হলুদ থেকে তাঁকে সম্মানিত করা হলেও মহমেডান থেকে এখনও পর্যন্ত তিনি কোনও সম্মাননা পাননি। যদিও এই বিষয়ে কোনও অভিযোগ নেই নঈমুদ্দিনের।

৬১ বছর বাদে তিন প্রধানের বাইরে কলকাতা লিগ খেতাব জিতেছে পিয়ারলেস। ওই দলের কোচ জহর দাসের ভূয়সী প্রশংসা করেছেন। তিনি মনে করেন, ফেডারেশনের যুব দল ইন্ডিয়ান অ্যারোজের উন্নতিতে জহর দাসকে কাজে লাগানো উচিত। এরই মাঝে পেট্রোল পাম্পের জমির জন্য রাজ্য সরকারের সহযোগিতা চেয়েছেন তিনি। তিনি বলেছেন, একটি তেল কোম্পানি তাঁকে পেট্রোল পাম্পের লাইসেন্স দিতে রাজি। জমির অভাবে সেটা তিনি করতে পারছেন না। রাজ্য সরকার সাহায্য করলে তিনি উপকৃত হবেন বলে জানিয়েছেন।

আরও পড়ুন-পাক এলাকায় ঢুকে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিল ভারতীয় সেনা, খতম ৫সেনা

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...