Wednesday, June 24, 2026

শহরজুড়ে রমরমা “জাম্বো” পেঁয়াজের! কোথা থেকে এল জানেন?

Date:

Share post:

প্রায় মাস দুয়েক ধরে সারা দেশের পাশাপাশি কলকাতা শহর তথা গোটা রাজ্যজুড়ে পেঁয়াজের দাম আকাশ ছোঁয়া। মধ্যবিত্তের হেঁশেলে আগুন। পেঁয়াজের দাম দিতে গেলে হাতে লাগছে ছেঁকা, চোখে আসছে জল। চাহিদার তুলনায় যোগান কম।

তারই মাঝে বাজারে হঠাৎ দেখা ‘’জাম্বো’ পেঁয়াজের। শহরের বিভিন্ন বাজারে যা ছড়িয়ে পড়েছে বলে শোনা যাচ্ছে। জানা গিয়েছে, সিঁথি বাজার, মানিকতলা বাজার, হরিদেবপুর বাজার, গড়িয়াহাট বাজার, লেক মার্কেট, ল্যান্সডাউন মার্কেটে আপাতত দেখা মিলছে এই বিশেষ পেঁয়াজের।

কিন্তু কোথা থেকে এল এই জাম্বো পেঁয়াজ? কেউ কেউ দাবি করছেন, তুরস্ক থেকে আনা হয়েছে এই বিশেষ ধরণের পেঁয়াজ। যা আকারে সাধারণ পেঁয়াজের তুলনায় অনেকটাই বড়। ওজনও প্রায় দশগুণ বেশি।

তবে দাম কিছু কম নয়। সেই ১৪০-১৫০ টাকা দরে বিক্রি হচ্ছে জাম্বো পেঁয়াজ। এদিকে আকার-ওজন বা দাম বেশি হলেও ঝাঁঝ অনেকটাই কম বলেই দাবি ক্রেতাদের।

আরও পড়ুন-এবার চেন্নাইতে CAA আন্দোলনের ঝড়, পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...