Friday, May 15, 2026

উধাও মোদি ম্যাজিক! এবার বিজেপির হাতছাড়া হতে চলেছে ঝাড়খণ্ড

Date:

Share post:

ফের মিলে যেতে চলেছে বিভিন্ন সংস্থার কোরআন বুথ ফেরৎ সমীক্ষা ফলাফল। বড় অঘটন না ঘটলে এবার ঝাড়খণ্ড থেকে ক্ষমতা হারাতে চলেছে বিজেপি। রাজ্যের ৮১টি আসনের মধ্যে সরকার গঠনের জন্য প্রয়োজন ৪২টি আসন। সেখানে ম্যাজিক ফিগার থেকে অনেক পিছিয়ে গেরুয়া শিবির।

এখনও পর্যন্ত ফলাফলের যা গতিপ্রকৃতি তাতে ক্ষমতাসীন বিজেপি ২৭টি, জেএমএম-কংগ্রেস-আরজেডি জোট ৪৩টি, জেভিএম চারটি, এজেএসইউ দু’টি ও সিপিআই (এম লিবারেশন) একটি আসনে এগিয়ে রয়েছে।

অন্যদিকে, সংখ্যাগরিষ্ঠ আসনে এগিয়ে থাকলেও কংগ্রেস জোট সাবধানী। তাদের পক্ষ থেকে এখনই মন্তব্য করা হয়নি। ঝাড়খণ্ড কংগ্রেসসের দায়িত্বপ্রাপ্ত নেতা আরপিএন সিং বলেন, ‘এই রাজ্য আমাদের সংখ্যাগরিষ্ঠতা দেবে সে বিষয়ে আত্মবিশ্বাসী ছিলাম আমরা। ট্রেন্ড সেই দিকেই ইঙ্গিত করছে। তবে ফল ঘোষণার আগে কোনও মন্তব্য করব না’।

সোমবার সকালে ইভিএম খুলতেই দেখা যায় বুথ ফেরৎ সমীক্ষার ইঙ্গিতের দিকেই এগোচ্ছে গণনার ফলাফল। শুরুতে বিজেপি লড়াইয়ে থাকলেও, সময় যত গড়িয়েছে ততই পালে হাওয়া লেগেছে কংগ্রেস জোটের।

এদিকে, মহারাষ্ট্রের পর ঝাড়খণ্ড হাত থেকে বেরিয়ে যাওয়ায় ভোটমুখী বিহার ও দিল্লিতে বিজেপির চ্যালেঞ্জ বাড়ল বলে মনে করা হচ্ছে। কারণ, ওই রাজ্যে আগামী বছর ভোট। আবার ঝাড়খণ্ডে মোদি-অমিত শাহ জুটি প্রায় ২০টি নির্বাচনী সভা করেছেন। রাজনৈতিক মহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তাহলে কি মোদি ম্যাজিক আর কাজ করছে না?

আরও পড়ুন-কলকাতা বিমানবন্দরে বিজেপি কার্যকরী সভাপতি জে পি নাড্ডা

 

Related articles

ভোট-পরবর্তী হিংসা থেকে বিরোধীদের ভাষণ- বিধানসভায় নানা ইস্যুতে শাসক-বিরোধী বাগ্‌যুদ্ধ

অষ্টাদশ বিধানসভার (Assembly) স্পিকার নির্বাচন উপলক্ষ্যে অধিবেশন। আর সেখানেই ভোট-পরবর্তী হিংসা থেকে শুরু করে বিরোধীদের বিধানসভায় কথা বলার...

দক্ষিণবঙ্গে বাড়ছে গরম, উত্তরে বৃষ্টি দুর্যোগ!

একদিকে প্যাচপ্যাচ গরম আর অস্বস্তি অন্যদিকে প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, আপাতত...

প্রশ্নফাঁস কাণ্ডের পর কড়া পদক্ষেপ কেন্দ্রের, বদলে যাচ্ছে নিট পরীক্ষার পদ্ধতি

নিট পরীক্ষায় (Neet Exam) বড় পরিবর্তনের পথে হাঁটছে কেন্দ্র। আগামী বছর থেকে আর ওএমআর শিটে (OMR Sheet) নয়,...

চার দশকের আনুগত্যের পুরস্কার পেলাম: লোকসভায় দলের পদ হারিয়ে হতাশ কাকলি

কালীঘাটের বৈঠকে পদ হারিয়ে মুখ খুললেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার (TMC MP Kakoli Ghosh Dastidar)। 'পুরস্কার' পেয়েছেন...