Monday, June 15, 2026

প্রায় ৫০ মিনিট পরে বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পারলেন আচার্য

Date:

Share post:

প্রায় ৫০ মিনিট গাড়িতে আটকে থাকার পরে নিরাপত্তারক্ষীদের ঘেরাটোপে যাদবপুর বিশ্ববিদ্যালয় ঢুকলেন আচার্য তথা রাজ্যপাল জাগদীপ ধনকড়। কালো পতাকা, গোব্যাক স্লোগানের মধ্যেই অরবিন্দ ভবনের গেট দিয়ে প্রবেশ করেন রাজ্যপাল। এরপরেই কোর্ট বৈঠকে যোগ দিতে গিয়ে আটকে পড়েন উপাচার্য সুরঞ্জন দাস, রেজিস্ট্রার এবং অন্যান্যরা। রাজ্যপালকে নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা এদিন রাজ্যপালকে বয়কটের সিদ্ধান্ত নেন। নির্ধারিত সময়ে পৌঁছেও দীর্ঘক্ষণ গাড়ির মধ্যে আটকে পড়েন রাজ্যপাল। ছাত্ররা শর্ত দেন, তাঁরা আচার্যকে মিছিলে যোগ দিতে দেবেন কিন্তু তাঁদের সঙ্গে কথা বলতে হবে তাঁকে। বিশ্ববিদ্যালয়ের বিষয়ে নয়, সিএএ-এনআরসি-র বিরোধিতা নিয়েই পড়ুয়ারা কথা বলতে চান বলে খবর। তারপরে ভিতরে ঢোকেন রাজ্যপাল। কিন্তু এরপর বিক্ষোভের মুখে পড়েন উপাচার্য, সহ-উপাচার্য, রেজিস্ট্রার। তবে, পরে তাঁরাও বৈঠকে যোগ দেন।

আরও পড়ুন-যাদবপুরে আচার্য পৌঁছতেই কালোপতাকা-গো ব্যাক স্লোগান

 

Related articles

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...