Monday, April 6, 2026

ধনকড়কে আচার্য মানতে নারাজ যাদবপুরের পড়ুয়ারা!

Date:

Share post:

রাজ্যপাল জগদীপ ধনকড় পদাধিকার বলে যাদবপুর বিশ্ববিদ্যালয় আচার্য হলেও, তাঁকে নৈতিকভাবে আচার্য মানতে চায়না বিশ্ববিদ্যালয় পড়ুয়ারা। কিন্তু কেন? বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইস্যুতে বিভিন্ন ছাত্র সংগঠন পৃথক মনোভাব পোষণ করলেওএই একটা ব্যাপার সবাই এক।

বিশ্ববিদ্যালয় কলা বিভাগের ছাত্র সংগঠনের নেত্রী উশশী স্পষ্ট জানালেন, সাম্প্রতিক সময়ে রাজ্যপালের যা অ্যাক্টিভিটি, তাতে উনি বিশ্ববিদ্যালয়ের স্বার্থ ছাড়া অন্য সব ব্যাপারে নাক গলাচ্ছেন। পড়ুয়াদের প্রতি তাঁর বিন্দুমাত্র খেয়াল নেই। ছাত্রছাত্রীদের প্রতি কোনও সহানুভূতি নেই। উনি বিজেপির দালালি করছেন। নিরপেক্ষতা হারিয়েছেন। তাই ওনাকে রাজ্যপাল বা আচার্য মনে করা যায় না।

বিশ্ববিদ্যালয় অন্য সংগঠনের ছাত্রনেত্রী কাজরির কথায়, রাজ্যপাল বা আচার্যকে দেখলে মনে হয়, উনি রাজ্য বিজেপির সভাপতি। এটা হতে পারে না। উনি একেবারে নিরপেক্ষ নয়। একটি বিশেষ রাজনৈতিক দলের মুখপাত্র হয়ে তাদের প্রচারেই ব্যস্ত তিনি। ওনাকে নৈতিকভাবে আচার্য শুধু নয়, রাজ্যপালও মানা যায় না।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...