Sunday, June 14, 2026

শরণার্থীদের সুবিধা দিতেই সিএএ, শিলিগুড়িতে মন্তব্য দিলীপের

Date:

Share post:

শরণার্থীদের সুবিধা দিতেই তৈরি হয়েছে নাগরিকত্ব সংশোধনী আইন। এতে উপকৃত হবেন মতুয়া সম্প্রদায়ের মানুষ। মঙ্গলবার, শিলিগুড়ির জনসভা থেকে জানালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সোমবার কলকাতার পরে মঙ্গলবার সিএএ-র সমর্থনে বিজেপির অভিনন্দন মিছিল হয় শিলিগুড়িতে। বাঘা যতীন পার্ক থেকে শুরু হওয়া এই মিছিলে পা মেলান মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ, দিলীপ ঘোষ, কৈলাশ বিজয়বর্গীয়। ছিলেন বিজেপির উত্তরবঙ্গের সাংসদরাও। মিছিলের অনুমতি নিয়ে পুলিশের সঙ্গে বিতর্ক তৈরি হয়। শেষ পর্যন্ত কর্মী, সমর্থকদের নিয়ে মিছিল করেন বিজেপি নেতৃত্ব। মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে যে কোনও জায়গায় যাওয়াও সভা করার অধিকার সবার আছে। এভাবে কাউকে আটকানো যাবে না। বিরোধীরা প্রশ্ন তোলেন, তাহলে বিজেপি শাসিত উত্তর প্রদেশে যেতে কেন বাধা দেওয়া হল তৃণমূল প্রতিনিধিদল বা কংগ্রেস নেতৃত্ব রাহুল-প্রিয়াঙ্কাকে?

এদিনের সভা থেকে সিএএ-র জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধন্যবাদ জানান বিজেপি নেতৃত্ব।

 

Related articles

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...

বিশ্বকাপে পপ তারকা ও কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রীর অন্তরঙ্গ মুহূর্ত

কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং পপ গায়িকা কেটি পেরিকে একসঙ্গে হাত ধরাধরি করে দেখা গেল ফিফা বিশ্বকাপ...

আইন-বিরোধী জোট: অভিষেকের চিঠি নিয়ে স্পিকারের কাছে সাগরিকা, কীর্তি

যেভাবে দলের বিরুদ্ধে লোকসভায় জোট তৈরির চেষ্টা চালাচ্ছেন তৃণমূলের এক শ্রেণির 'বিদ্রোহী' বলে দাবি করা সাংসদ, তা আদতে...

FIFA World Cup: অনুশীলনে চনমনে, মাঠের বাইরে বিরক্তি! প্রথম ম্যাচে খেলবেন মেসি?

আগামী বুধবার আলজেরিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ(FIFA World Cup) অভিযান শুরু করছে আর্জেন্টিনা(Argentina)। প্রথম ম্যাচে মেসি(Messi) মাঠে নামতে...