Friday, June 19, 2026

বৃষ্টিতেই বর্ষবরণ রাজ্যে! জানিয়ে দিলো হাওয়া অফিস

Date:

Share post:

পূর্বাভাস মতোই কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে গতকাল এবং আজ সকালে হালকা বৃষ্টি হয়েছে। তবে আগামীকাল শনিবার থেকে আকাশ পরিষ্কার হয়ে যাবে এবং রাতের তাপমাত্রার পারদ অনেকটাই নামবে বলে জানালো আলিপুর আবহাওয়া দফতর।

হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী ৪৮ ঘন্টায় কলকাতার তাপমাত্রা আবারও ১১ ডিগ্রির কাছাকাছি হবে। তবে পরের দু’দিন অৰ্থাৎ ৩০ ও ৩১তারিখ তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

এদিকে বৃষ্টি দিয়েই শুরু হবে নতুন বছর। আলিপুর হওয়া অফিস জানাচ্ছে, পয়লা জানুয়ারি থেকে একটানা তিনদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বৃষ্টির সম্ভাবনা। পশ্চিমের জেলাগুলিতে বেশ কয়েকটা জায়গায় ভারী বৃষ্টি হওয়ারও সম্ভাবনা রয়েছে। উত্তর-পশ্চিম ভারতে ৩০ তারিখ একটি পশ্চিমী ঝঞ্ঝা আসছে, তার ফলেই এই বৃষ্টিপাতের সম্ভাবনা বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

আজ শুক্র ও কাল শনিবার পশ্চিমের সমস্ত জেলা এবং হিমালয় পর্বত সংলগ্ন সমস্ত জেলাতে শীতলতম দিন হওয়ার সম্ভাবনা। পুরুলিয়া, বাঁকুড়া ,বীরভূম ,ঝাড়গ্রাম এবং হিমালয় সংলগ্ন জেলাগুলোতে শৈতপ্রবাহের সর্তকতা বার্তা দিয়েছে আবহাওয়া দফতর। তবে ২৯ তারিখ শুধু উত্তরের জেলাগুলোতে কোল্ড ডে এবং শৈত্যপ্রবাহ সর্তকতা থাকবে।

এছাড়া আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গের বাঁকুড়া, বীরভূম ,মুর্শিদাবাদে কুয়াশা সর্তকতা দেওয়া হয়েছে।

Related articles

আত্মঘাতী পরীক্ষার্থীদের পরিবারকে ১ কোটি ক্ষতিপূরণ, শিক্ষামন্ত্রীকে অপসারণের দাবি: মোদিকে চিঠি সিজেপির

নিট-ইউজি (NEET UG) ২০২৬ পরীক্ষা ঘিরে তৈরি হওয়া বিতর্ক এবং দেশের বিভিন্ন প্রান্তে পরীক্ষার্থীদের মৃত্যুর ঘটনাকে সামনে রেখে...

২১ জুলাইয়ের সভা নিয়ে মমতা-অভিষেককে অবমাননা নোটিশ হাইকোর্টের, প্রতিক্রিয়া কুণালের

একুশে জুলাই শহিদ স্মরণে রাস্তা বন্ধ করে সভা নয়। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং দলের সর্বভারতীয়...

গ্রেফতার তারকেশ্বরের প্রাক্তন বিধায়ক রামেন্দু

দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হল তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়কে (Ramendu Singha Roy)। সরকারি...

প্রচণ্ড বৃষ্টিতে ভেসে গেল দুধিয়ার অস্থায়ী সেতু

একটানা ভারী বৃষ্টির জেরে ফের বিপর্যস্ত হল পাহাড়-সমতলের যোগাযোগ ব্যবস্থা। শুক্রবার সকালে বালাসন নদীর জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায়...