Saturday, June 27, 2026

সাত বছর পর আগের মাইলস্টোন ছোঁওয়ার সম্ভাবনা ঠান্ডার

Date:

Share post:

ঠান্ডার যা গতিপ্রকৃতি তাতে ফিরে যেতে হবে বছর সাতেক আগে । তথ্য বলছে , ২০১৩-এর জানুয়ারিতে শেষ বার কলকাতার তাপমাত্রা নেমেছিল দশের নীচে। প্রায় সাত বছর পর সেই মাইলস্টোন ছোঁওয়ার সম্ভাবনা আবার দেখা দিয়েছে। শনিবার আর রবিবার ভোরে শহরের পারদ ঘোরাফেরা করছে দশ ডিগ্রির নীচে।
কনকনে ঠান্ডায় কাঁপছে দক্ষিণবঙ্গ। ভেবে দেখেছেন কি কলকাতাতেই যদি পারদ দশ বা তার নীচে যায়, তা হলে পশ্চিমাঞ্চলের জেলায় পারদ কোথায় নামতে পারে?
হাওয়া অফিস বলছে, বাঁকুড়া, পুরুলিয়া, শান্তিনিকেতন, আসানসোলে তাপমাত্রা ৫-৬ ডিগ্রি বা তারও কমে পৌঁছিয়েছে।
তবে এই শীতের স্থায়িত্ব বেশি দিনের নয়, কারণ বছরের শুরুতেই আবার বৃষ্টি নামতে চলেছে রাজ্য জুড়ে।
শনিবার কিন্তু সূর্যের দেখা মিলেছে । সেই সঙ্গে উত্তুরে হাওয়ার তেজও বেড়েছে । সোমবার পর্যন্ত শীতের প্রবল দাপট থাকতে পারে দক্ষিণবঙ্গ জুড়ে।
শুধু দক্ষিণেই নয়, প্রবল ঠান্ডার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও। শুক্রবারই শিলিগুড়ি আর দার্জিলিংয়ে শীতলতম দিন রেকর্ড করা হয়। আবার এ দিনই শিলিগুড়িতে তুষারপাতের মতো শিলাবৃষ্টি হয়েছে। আকাশ পরিষ্কার হয়ে গেলে সেখানে শীতের প্রকোপ আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর ।

Related articles

ফ্ল্যাট-বাড়ি পেলেও ক্ষতিপূরণ মিলবে দেরির জন্য! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের 

ফ্ল্যাট বা বাড়ি হাতে পাওয়ার পরেও সংশ্লিষ্ট নির্মাণ সংস্থার বিরুদ্ধে গোটা প্রকল্পে অযৌক্তিক বিলম্বের জন্য ক্ষতিপূরণ দাবি করতে...

ফের ভারতের আসতে পারেন মোদির ‘বন্ধু’ ট্রাম্প

আগামী ২০২৭ সালের শুরুতেই দ্বিপাক্ষিক সফরে ভারতে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (American President Donald Trump)। শনিবার...

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...