Monday, June 22, 2026

খেলতে খেলতে চিরঘুমে তিন প্রধানে খেলা ধনরাজন

Date:

Share post:

একটা সময়ে কলকাতা ময়দানে খুব জনপ্রিয় ফুটবলার ছিলেন। চুটিয়ে খেলেছেন কলকাতার তিন প্রধান মোহনবাগান-ইস্টবেঙ্গল-মহমেডানে। কেরালা স্পোর্টস কাউন্সিলে চাকরি পাওয়ার জন্য সম্প্রতি, খুব বেশি সময় খেলার সুযোগ পেতেন না। যদিও ফুটবলের নেশা তাঁর শিরায় শিরায়। তাই রবিরার সন্ধেয় সুযোগ পেয়েই বন্ধুদের সঙ্গে গিয়েছিলেন কেরালার পালাকাট জেলার পেরেন্দালামন্নাতে। সেভেন-আ-সাইড একটি টুর্নামেন্ট খেলতে।

কিন্তু এটাই যে তাঁর মাঠে নেমে শেষ খেলা হবে সেটা কে জানতো। খেলতে খেলতেই চিরঘুমে চলে গেলেন একটা সময়ে তিন প্রধানে নির্ভরযোগ্য ফুটবলার ধনরাজন রাধাকৃষ্ণন। কলকাতা ময়দানে যিনি পরিচিত ছিলেন ‘ধনা’ নামে।

পেরেন্দালমন্নার মাঠে প্রথমার্ধের পনেরো মিনিটে ভালোই খেলছিলেন ধনা। দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে হঠাৎই বুকে হাত দিয়ে লুটিয়ে পড়েন মাটিতে। তাঁকে ছটফট করতে দেখে সতীর্থরা ছুটে যান। নিকটবর্তী মৌলানা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু ডাক্তাররা এই ফুটবলারকে মৃত বলে ঘোষণা করেন।

দুই ভাই-বোনের পাশাপাশি স্ত্রী ও তিন বছরের মেয়েকে রেখে গেলেন ৩৯ বছরের ধনা।

আরও পড়ুন-মেরুকরণের চেষ্টা রুখতে কাল হায়দরাবাদে বৈঠকে বসছে একাধিক মুসলিম সংগঠন

 

Related articles

পরিবেশবান্ধব ফাইল নিয়ে বিধানসভায় স্বপন, অধিবেশন শুরুর আগে পুজো করলেন শুভেন্দু

আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। তারপরই রাজ্য বিধানসভায় পেশ হতে চলেছে ২০২৬-২৭ অর্থবর্ষের প্রথম বাজেট (West Bengal Budget)।...

বিহার থেকে বাংলায় সক্রিয় নিম্নচাপ, দক্ষিণে হলুদ – উত্তরে কমলা সর্তকতা 

বর্ষার মরসুম (Monsoon) বাংলা জুড়ে। সপ্তাহের প্রথম ব্যস্ততম দিনে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্রই দফায় দফায় ভারী থেকে অতি...

স্বচ্ছতা অভিযানে সকাল সকাল গড়িয়াহাট বাজার পরিদর্শনে পুরমন্ত্রী অগ্নিমিত্রা 

সোমবার সকাল সকাল গড়িয়াহাট বাজার (Gariahat Market) পরিদর্শনে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। স্বচ্ছতা অভিযানে...

ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সল্টলেক-অ্যাক্রোপলিস মলে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) উপলক্ষে ২১ জুন (রবিবার) ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সল্টলেক, অ্যাক্রোপলিস মল (Acropolis Mall)...