Monday, June 22, 2026

মেরুকরণের চেষ্টা রুখতে কাল হায়দরাবাদে বৈঠকে বসছে একাধিক মুসলিম সংগঠন

Date:

Share post:

নাগরিকত্ব আইনের বিরোধিতার প্রচারকে দেশের মুসলিমদের সঙ্গে এক করে দেখিয়ে যাতে মেরুকরণের ফায়দা কেউ তুলতে না পারে সেজন্য আলোচনায় বসছে একাধিক গুরুত্বপূর্ণ মুসলিম সংগঠন। আগামীকাল মঙ্গলবার হায়দরাবাদে এই বৈঠক হওয়ার কথা। এই বৈঠকে হাজির থাকবে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড, দারুল উরুল দেওবন্দ, জমিয়তে উলমায়ে হিন্দ, জামাতে ইসলামি হিন্দের মত কিছু সংগঠন। এই সংগঠনগুলির পদাধিকারীরা ছাড়াও উপস্থিত থাকার কথা মুসলিম সমাজের বিভিন্ন পেশার বিশিষ্ট মানুষজনের। নাগরিকত্ব আইন ও এনআরসি বিরোধী প্রচারের অভিমুখ কী হবে মূলত সেটাই আলোচ্য এই বৈঠকে।

তবে হায়দরাবাদে বৈঠক হলেও ডাক পাননি কট্টর মুসলিমবাদী সংগঠন এআইএমআইএম (মিম) প্রধান ও সাংসদ আসাউদ্দিন ওয়েইসি। ওয়েইসির নিজের শহরে এমন বৈঠক হলেও তাঁকে ব্রাত্য করে রাখার পিছনে তাঁর মেরুকরণমুখী অবস্থানই দায়ী বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। পশ্চিমবঙ্গের তৃণমূল সহ দেশের একাধিক রাজনৈতিক দলের অভিযোগ, মিম প্রধানের উগ্র মন্তব্যে সবচেয়ে উৎসাহিত হয় বিজেপি এবং তাতে সাম্প্রদায়িক মেরুকরণেরই সুযোগ বাড়ে। তাই মেরুকরণ রোখার কৌশল ঠিক করতে যে বৈঠক হবে সেখানে সচেতনভাবেই ওয়েইসি-সংযোগ এড়িয়ে চলতে চাইছেন আয়োজকরা।

আরও পড়ুন-পুরুলিয়ায় মুখ্যমন্ত্রীর মিছিল, কোচবিহারে বিজেপির

 

Related articles

স্বচ্ছতা অভিযানে সকাল সকাল গড়িয়াহাট বাজার পরিদর্শনে পুরমন্ত্রী অগ্নিমিত্রা 

সোমবার সকাল সকাল গড়িয়াহাট বাজার (Gariahat Market) পরিদর্শনে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। স্বচ্ছতা অভিযানে...

ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সল্টলেক-অ্যাক্রোপলিস মলে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) উপলক্ষে ২১ জুন (রবিবার) ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সল্টলেক, অ্যাক্রোপলিস মল (Acropolis Mall)...

Bengal T20 League: শাহবাজের দুরন্ত ব্যাটিং, মালদহকে হারিয়ে খেতাব জয় শ্রাচী রাঢ় টাইগার্সের

সিএবি আয়োজিত বেঙ্গল টি২০ লিগ( Bengal T20 League) খেতাব জিতে নিল শ্রাচী রাঢ় টাইগার্স( Shrachi Rarh Tigers )।...

মহার্ঘভাতা থেকে কর্মসংস্থান, আজ নজর রাজ্য বাজেটে 

রাজ্যে প্রথমবার বিজেপি সরকার গঠন করার পর সোমবার বাজেট (West Bengal Budget 2026) পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী স্বপন...