Monday, April 6, 2026

বেসরকারি হাসপাতালে লক-আউট নোটিশ!

Date:

Share post:

কারখানা বা প্রতিষ্ঠানে লক-আউট নোটিশ ঝোলানোর খবর শোনা যায় প্রায়ই। কিন্তু এবার লক-আউট নোটিশ ঝোলানো হল রাজ্যের এক বেসরকারি হাসপাতালে। ইতিমধ্যেই বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, পয়লা জানুয়ারি থেকে বন্ধ হয়ে যাচ্ছে সল্টলেকের আনন্দলোক হাসপাতাল।

আর্থিক ক্ষতি ও কর্মীদের একাংশের বিশৃঙ্খলার কারণেই এই সিদ্ধান্ত বলে সূত্রের খবর। চিকিৎসকরা সরে যাওয়ায়, প্রায় রোগীশূন্য হাসপাতাল। তবে, এখনও তিন মাসের বেতন বাকি রয়েছে কর্মীদের। হাসপাতাল সূত্রে খবর, যারা হাসপাতালে জিনিস সরবরাহ করে, তাদেরও বকেয়া রয়েছে বেশ কয়েক মাসের টাকা। তবে, হাসপাতালের মালিক সব শোধ করে দেবেন বলে জানিয়েছেন। বছরের প্রথম দিন থেকেই বন্ধ করে দেওয়া হবে হাসপাতাল। রোগীদের ছুটি দিয়ে দেওয়া হচ্ছে। এখনও যাঁরা আছেন, তাঁদের বাড়ি পাঠিয়ে তবেই, হাসপাতাল ছাড়বেন বলে জানিয়েছেন কর্মীরা। তবে, একটি হাসপাতালে এভাবে লক-আউট নোটিশ ঝোলানোয় হতবাক চিকিৎসক থেকে কর্মীরা।

আরও পড়ুন-৪জানুয়ারি থেকে ভাঙা হবে টালা ব্রিজ

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...