Saturday, June 20, 2026

দিল্লিতে জাতীয় সঙ্গীত গেয়ে ২০২০ কে স্বাগত জানালেন CAA বিরোধী আন্দোলনকারীরা

Date:

Share post:

ঘড়ির কাঁটা ১২ টার ঘর ছুঁতেই দশক বদলের সাক্ষী হয়ে রইল শত শত মানুষের মুক্ত কণ্ঠে ভারতের জাতীয় সংগীত। সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে শীতের কামড়কে উপেক্ষা করেই দক্ষিণ দিল্লির শাহীন বাগের কয়েকশো মানুষ নতুন বছরের শুরুটাই করলেন এভাবে।শীতের রাতে সেখানে চা থেকে বিয়ার সবই হাজির ছিল তবে বর্ষবরণের চেনা ঢঙটা ছিল অন্যরকম ৷ শহুরে জীবনে চাকচিক্য সরিয়ে মানুষ হাজির হয়েছিলেন প্রতিবাদী কন্ঠকে নতুন বছরেও নিয়ে যাওয়ার জন্য ৷ মানুষজন কিয়স্ক তৈরি করেছিলেন ৷ ত্রেপলের নিচে একের পর এক বক্তা নিজের বক্তব্য রাখছিলেন ৷
নতুন নীতির বিরুদ্ধে মন্তব্য রাখার সঙ্গে সঙ্গে তাঁর আজাদি আজাদি ধ্বনিও তুলছিলেন ৷ রাত বারোটা বাজার সঙ্গে সঙ্গেই আনন্দে ফেটে পড়েন সকলে ৷ একে অপরকে নতুন বছরের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি তাঁরা জাতীয় সঙ্গীত গান ৷ দিল্লির শীতে বর্ষবরণের রাতে পার্টি সঙ না বেজে জনতার কন্ঠে জাতীয় সঙ্গীত ছিল এক অভিনব অভিজ্ঞতা ৷

Related articles

নিট পরীক্ষা নিয়ে চরম হতাশায় ৩৭ দিনে আত্মঘাতী ১২ পরীক্ষার্থী

"পরীক্ষা এত ভালো হয়েছে যে স্বয়ং ঈশ্বরও আমাকে সফল হওয়া থেকে আটকাতে পারবেন না"— গত ৩ মে নিট...

২১ কাঠা জমি নিয়ে টানাপোড়েন, সুরুচি সংঘের দুয়ারে LIC-র নোটিশ

বছরের পর বছর যে মাঠে হয়েছে শহরের অন্যতম জনপ্রিয় দুর্গাপুজো, সেই জমির মালিকানা নিয়েই এবার বড় প্রশ্ন উঠল।...

ওসির পরে এবার বিডিও-র চেয়ারে গৌরীশঙ্কর! মুর্শিদাবাদে বিজেপির মন্ত্রীর কীর্তিতে তাজ্জব রাজ্যবাসী

ওসির পরে বিডিও-র চেয়ারে চেয়ারে বসে পড়লেন রাজ্যের মন্ত্রী ও মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ (Goirishankar Ghosh)। সাগরপাড়া থানায়...

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...