Saturday, June 20, 2026

আজ কলকাতা ঝলমলেই, কাল দুপুর থেকে নামছে বৃষ্টি

Date:

Share post:

না, বছরের শুরুর দিনেই বৃষ্টি হচ্ছে না। নিশ্চিত করল আবহাওয়া দফতর। সামান্য বাড়ল কলকাতার তাপমাত্রা, ১০ডিগ্রি থেকে বেড়ে ১২ ডিগ্রি সেলসিয়াস। আকাশ একটু মেঘলা আবার রোদ, এমনই দেখা যাবে সারাদিন। তবে শীতের আমেজ রয়েছে। চুটিয়ে উপভোগ করছে বাঙালি।

হাওয়া অফিস পূর্বাভাস দিয়েছিল, নতুন বছরের প্রথম তিন দিন বৃষ্টি হবে কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। বৃষ্টি শুরু হবে ১ জানুয়ারি থেকে। হালকা বৃষ্টি হবে। বৃষ্টির পরিমাণ বাড়বে ২ জানুয়ারি। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেদিন। ৩ জানুয়ারি দুপুরে বৃষ্টি কমবে। তবে বুধবার আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বছরের প্রথম দিনেই বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বৃষ্টি অবশ্যই হবে ২ জানুয়ারি থেকে। মূলত পশ্চিমী ঝঞ্জা কিছুটা শ্লথগতির হওয়াতেই বর্ষবরণের দিনে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে। কিন্তু কলকাতায় বৃষ্টি হবে না। ২জানুয়ারি থেকে কলকাতা ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মাঝারি ও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার আকাশ পরিষ্কার হয়ে যাবে। আর এই কারণে পতন হবে তাপমাত্রার। শনিবার সন্ধ্যা থেকে বাড়বে ঠাণ্ডা।

Related articles

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, আর্জি আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...

সোশ্যাল মিডিয়ায় ‘একেন বাবু’র রাজনৈতিক পোস্ট! সতর্ক করলেন অনির্বাণ 

তারকাদের নাম ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট নতুন কিছু নয়। এবার সেই তালিকায় জুড়ে গেল অনির্বাণ...