Saturday, April 4, 2026

একই রাতে ২ বার গণধর্ষণের শিকার তরুণী!

Date:

Share post:

একই রাতে দুবার গণধর্ষণের শিকার তরুণী। ঘটনাটি ঘটেছে বর্ষবরণের রাতে। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের ধনকৈল এলাকার একটি হোটেল কাজ করেন ওই তরুণী। মঙ্গলবার রাতে কাজ থেকে হরিহরপুরে নিজের বাড়ি ফিরছিলেন তিনি। অভিযোগ, সেই সময় স্থানীয় দুই যুবক সুজন বর্মন ও শিবু বর্মন তাঁকে রাস্তা থেকে তুলে ধনকৈল মিনি ব্যাঙ্কের পাশে নির্জন এলাকায় নিয়ে গিয়ে জোর করে মদ খাওয়ায়। তারপরে তরুণীকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। জঙ্গল থেকে পালিয়ে বেরিয়ে রাস্তা দিয়ে বাড়িতে ফিরছিলেন নির্যাতিতা। ওই সময় আরেক স্থানীয় বাসিন্দা পেশায় গাড়িচালক নকুল মহন্ত রাস্তায় দাঁড়িয়েছিল। অভিযোগ, সেও তরুণীকে জোর করে গাড়িতে তুলে নিয়ে ফের ধর্ষণ করে। পরপর দু’বার নির্যাতনের পরে ধনকৈল মোড়ের কাছে রাস্তায় বসে থাকেন ওই তরুণী। পরিবারের লোক তাঁকে খুঁজতে বেরিয়ে রাস্তায় খুঁজে পান। ঘটনায় কালিয়াগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্তে নেমে শিবু বর্মন ও নকুল মহন্তকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনায় উত্তর দিনাজপুর জেলায় চাঞ্চল্য ছড়িয়েছে।

আরও পড়ুন-বর্ষবরণের রাতে বাড়ি ঢুকে গণধর্ষণ, অভিযুক্তের তালিকায় ‘খুনি’!

 

Related articles

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...

মালদহে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন! পুলিশ চিহ্নিত করুন: মমতা

মালদহের মালতিপুর থেকে গাজোল যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোনের (suspicious Drone) দেখা মিলতেই চঞ্চল্য ছড়িয়ে যায়।...