Saturday, June 13, 2026

এবার ডোভার লেন সঙ্গীত সম্মেলনে অনন্য উদ্যোগ

Date:

Share post:

এবার ঐতিহ্যবাহী ডোভার লেন সঙ্গীত সম্মেলনে অনন্য উদ্যোগ নেওয়া হল। জন্মশতবর্ষ উপলক্ষ্যে রবিশঙ্করকে উৎসর্গ করা হচ্ছে ৬৮তম বর্ষের ডোভার লেন সঙ্গীত সম্মেলন। ২২ জানুয়ারি থেকে নজরুল মঞ্চে শুরু হচ্ছে ওই সম্মেলন। শুধু রবিশঙ্করকে স্মরণই নয়, বিশিষ্ট তবলাশিল্পী আশিস খানকে ‘সঙ্গীত সম্মান’ দেওয়া হবে। শুক্রবার, সাংবাদিক বৈঠকে উদ্যোক্তাদের তরফে বাপ্পা সেন জানান, উদ্বোধনী মঞ্চে রমাকান্ত গুন্ডিচাকে স্মরণ করা হবে। বিভিন্ন দিনের অনুষ্ঠানে থাকবেন অজয় চক্রবর্তী, রাশিদ খান, যশরাজ, আমান আলি খান, হরিপ্রসাদ চৌরাসিয়া, সুজাত হুসেন খান, অশ্বিনী ভিদে, আরতি আঙ্কলিকর-সহ বিশিষ্ট শিল্পীরা। অজয় চক্রবর্তী জানান, সবার সহযোগিতাতেই এই ধরনের অনুষ্ঠান করা সম্ভব। ডোভার লেন সঙ্গীত সম্মেলনের মতো অনুষ্ঠানই উচ্চমার্গের সঙ্গীতকে বাঁচিয়ে রাখবে। পাশে থাকার জন্য সংবাদমাধ্যমকেও ধন্যবাদ জানান তিনি। ২৫ জানুয়ারি পর্যন্ত চলবে সম্মেলন।

আরও পড়ুন-উদ্বেগজনক! রাজ্যকে এড়িয়েই ফেব্রুয়ারি থেকে বাংলায় শুরু হচ্ছে CAA-প্রয়োগ

Related articles

সুদীপ আসাতেই কপাল পুড়ল কাকলির, দুজনের লড়াই প্রকাশ্যে

তাহলে কি কপাল পুড়ল কাকলি ঘোষ দস্তিদারের? তৃণমূলের বিদ্রোহী ব্লকের নেতার পদ কি হারাতে চলেছেন তিনি? কারণ, বিদ্রোহীদের...

আধার কার্ড পাওয়ার নিয়মই বদলে দিলেন হিমন্ত! অসমে বয়স বাড়ানোর ঘোষণা

এ যেন দেশের বাইরে কোনও রাজ্য। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নাগরিকত্বের জন্য আলাদা নিয়ম থাকা সত্ত্বেও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে...

সুরেন্দ্রনাথের উই-এ খাওয়া টাকা বেরোতেই দলবদল! বেসুরো সুদীপের রহস্য ফাঁস কুণালের

দিল্লিতে তৃণমূলের সংসদীয় দলে নতুন করে ভাঙনের পথ খুললেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক ভাবেই তাঁর হাত ধরেই বিধানসভাতেও...

মানসিক নির্যাতন! আত্মহত্যা পুণের TCS কর্মীর

কাজের জায়গায় মানসিক চাপ (Mental Pressure) নিয়ে বহু মানুষ আগেই মুখ খুলেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মানসিক নির্যাতনের জেরে চাকরিও...